সম্পূর্ণ ভ্যাকসিনের ডোজ! এরপরেও মুম্বইতে XE ভ্যারিয়েন্টে আক্রান্ত ৬০ পেরনো বৃদ্ধ

দেশে প্রাপ্ত বয়স্কদের সবার জন্য করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) জন্য শুক্রবার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে তা নিতে হবে বেসরকারি ক্ষেত্র থেকে অর্থাৎ টাকা দিয়ে। আর তার পরের দিনই গুজরাতে (gujarat) এক XE

দেশে প্রাপ্ত বয়স্কদের সবার জন্য করোনার (coronavirus) বুস্টার ডোজের (booster dose) জন্য শুক্রবার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে তা নিতে হবে বেসরকারি ক্ষেত্র থেকে অর্থাৎ টাকা দিয়ে। আর তার পরের দিনই গুজরাতে (gujarat) এক XE ভ্যারিয়েন্ট (varient) আক্রান্তের খোঁজ পাওয়া যায়।

মুম্বইতে XE ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ

আর সন্ধ্যায় মুম্বইতেও খোঁজ মিলল আরও এক আক্রান্তের। যিনি কিনা আক্রান্ত করোনা'র নয়া ভ্যারিয়েন্টে।

জানা যাচ্ছে, আজ শনিবার মুম্বইতে প্রথম XE ভ্যারিয়েন্ট আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই খবর জানানো হয়েছে BMC-এর তরফে। আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৬৭ বছর বয়সী ওই আক্রান্তকে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণ রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে।

BMC-এর তরফে আরও জানানো হয়েছে যে, আক্রান্ত ওই ব্যক্তির করোনার সম্পূর্ণ ডোজ নেওয়া ছিল। এরপরেও করোনার নয়া ভ্যারিয়েন্টের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি সান্ত ক্রুজের বাসিন্দা। বিএমসি জানাচ্ছে, গত ১১ মার্চ ওই ব্যক্তি ভাদোদারা যান। সেখানে একটি হোটেলে মিটিং করেন। আর সেই মিটিংয়ের পরেই ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে বলে জানা যাচ্ছে। এরপর করোনা পরীক্ষা করা হলে দেখা যায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত। কিন্তু অন্য কোনও সমস্যা না থাকার কারণে মুম্বইতে ফিরে আসেন তিনি। তবে যখন জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসে তখন জানা যায় ওই ব্যক্তি করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত।

বিএমসি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ ভাবে স্থিতিশীল। তাঁর অন্য কোনও শারীরিক সমস্যাও নেই। কিন্তু তাও নজরদারি চালানো হচ্ছে। তবে এই ঘটনা সামনে আসার পরেই উদ্বেগের ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নয়া এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রমক। ১০ গুণ গতিতে ছড়াতে পারে। ফলে ওই ব্যক্তি গত কয়েকদিনে কাদের সঙ্গে মিশে ছিলেন তাঁদের দ্রুত ট্র্যাক করার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, শুক্রবারই পাঁচ রাজ্যকে চিঠি লিখে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্র এবং মিজোরাম। এই পাঁচ রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সতর্ক করে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের। যেখানে রাজেশ ভুষণ এই পাঁচ রাজ্যকে অবিলম্বে বিষয়টি দেখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, করোনা কেসের উপর নজর রাখতে বলা হয়েছে। এবং সমস্ত আবিশ্যিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+