First AC Train: এটাই ভারতের প্রথম এসি ট্রেন! জানেন কীভাবে ঠাণ্ডা রাখা হতো? অবাক করা এই তথ্য আজও আশ্চর্যের
First AC train in india: ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত রেল নেটওয়ার্ক। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পৌঁছানো সম্ভব। শুধু তাই নয়, সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টায় এখন ভারতের রেল ট্র্যাকে ট্রেন ছোটে। কিন্তু এই জায়গাটা পৌঁছানো খুব একটা সহজ ছিল না। একটা সময় কয়লা জ্বালানিতে ট্রেন ছুটত। ভারতীয় রেলের সঙ্গে জড়িয়ে আছে এমন বহু ইতিহাস যা চমকে দেওয়ার মতো।
তেমনই একটি ইতিহাস হল প্রথম ট্রেনের সঙ্গে এসি বগি যুক্ত হওয়া। অনেকের কাছেই এই ইতিহাস আজ অজানা। ভারতের প্রথম এসি বগি ট্রেনের নাম ছিল ফ্রন্টিয়ার মেইল। ১৯২৮ সালে এই ট্রেন প্রথম ভারতীয় রেল ট্র্যাকে ছোটে। সেই সময় এই ট্রেনের নাম ছিল পাঞ্জাব মেল (Punjab Mail)।

কিন্তু ১৯৩৪ সালে এই ট্রেনে এসি বগি যুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় ফ্রন্টিয়ার মেইল। যা ছিল সেই সময় যুগান্তকারী এক পদক্ষেপ। প্রথম কোনও ট্রেন ভারতে এয়ার কন্ডিশন বগি যুক্ত করা হয়।
এই ট্রেন সম্পূর্ণ ভাবে আলাদা ছিল। বাইরে যখন প্রবল গরম সেই সময় এসি অর্থাৎ একেবারে ঠাণ্ডা ট্রেনে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতেন। এই বিশেষ ট্রেনটির গুরুত্ব তখন রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনের চেয়ে কম ছিল না।
First AC train in india: কীভাবে বগি জানেন ঠান্ডা রাখা হত?
আজ থেকে প্রায় ৯২ বছরের বেশি সময়কার আগের কথা। সেই সময় প্রযুক্তির এত উন্নতি হয়নি। তাহলে কীভাবে গোটা বগিকে ঠান্ডা রাখা হত তাহলে? এ এক অবাক করা তথ্য! ফ্রন্টিয়ার মেইলের এসি কোচকে ঠান্ডা করতে বগির নীচে বরফের বড় বড় টুকরো বসানো থাকত। এর পর ফ্যানের হাওয়া দেওয়া হতো। আর সেই কারণে ওই কোচে থাকা যাত্রীরা নিজেদের শীতল অনুভব করতেন। কিন্তু একটা সময় তো বরফ গলে যেত! এজন্য বিভিন্ন স্টেশনে ঠান্ডা জল এবং বরফে টুকরো ভরে দেওয়ার ব্যবস্থা ছিল।
First AC train in india: কোন রুটে চলত এই ট্রেন?
ফ্রন্টিয়ার মেল মুম্বই থেকে আফগান সীমান্ত পেশোয়ার পর্যন্ত চলত। অবাক হচ্ছেন! এটাই সত্যি। এই ট্রেন দিল্লি, পাঞ্জাব এবং লাহোর হয়ে পেশোয়ার পর্যন্ত পৌঁছে যেত। সেই সময় এই ট্রেন বিশেষ করে ব্রিটিশ অফিসারদের জন্যেই চালানো হতো। এছাড়াও দেশের উচ্চবিত্ত শ্রেণির কিছু মানুষও এই ট্রেনে যাতায়াত করতেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্র ট্রেনটি সময় নিত ৭২ ঘণ্টা। দীর্ঘ সময়ের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণির যাত্রীদের খাবারও দেওয়া হতো।












Click it and Unblock the Notifications