Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sealdah AC Local: শিয়ালদহ-রানাঘাট লাইনে প্রথম এসি লোকাল! এত বড় তথ্যটা জানেন

Sealdah AC Local: দীর্ঘদিন ধরেই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানো নিয়ে জোর জল্পনা চলছে। অবশেষে সেই জল্পনা বাস্তবের মুখ দেখতে চলছে। বেশ কয়েকটি ইএমইউ (EMU) ট্রেনে যুক্ত হতে চলেছে এসি কোচ।

প্রাথমিক ভাবে শিয়ালদহ-রানাঘাট লাইনে প্রথম এসি লোকাল (Sealdah AC Local) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। ধীরে ধীরে অন্যান্য রুটগুলিতেও এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Sealdah AC Local

Sealdah AC Local: কি বলছে রেল

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শিয়ালদহ মেইন লাইনে ছুটবে ডিভিশনের প্রথম এসি লোকাল। তবে কবে থেকে এই ট্রেন চলবে তা স্পষ্ট করেননি। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় শিয়ালদহ-রানাঘাট লাইনে প্রথম এসি লোকাল চালাতে পারে রেল।

Sealdah AC Local: দীর্ঘদিন ধরেই এসি লোকাল

মুম্বইতে দীর্ঘদিন ধরেই এসি লোকাল চলে। এমনকি আছে প্রথম শ্রেণির কোচও। যেখানে আরামদায়ক আসন থেকে শুরু করে উন্নত পরিষেবা মেলে। তেমনই একটি কোচকে প্রথম শ্রেণির মতো সাজিয়ে তোলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা, আরামদায়ক গদিযুক্ত আসন সহ একাধিক আধুনিক ব্যবস্থা থাকবে বলেই খবর। বাংলার একটি মাতৃভূমি লোকালে এই কোচ যুক্ত হওয়ার কথা।

Sealdah AC Local: যুগান্তকারী সিদ্ধান্ত রেলে

তবে শোনা গিয়েছিল তাতে এসি থাকবে না। তবে এবার যুগান্তকারী সিদ্ধান্ত রেলে। শিয়ালদহ ডিভিশনেও ছুটবে প্রথম এসি লোকাল। আর এই পরিষেবা শুরু হলে যাত্রী পরিষেবায় ব্যাপক বদল আসবে বলেও মনে করছে রেল আধিকারিকরা। অন্যদিকে এসি লোকালে যাতে সবাই উঠতে পারে সেজন্যে ট্রেনের ভাড়াও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই রাখা হয়েছে। নুন্যতম ২৫ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত হবে ফার্স্টক্লাসের ভাড়া। অন্যদিকে মান্থলির ভাড়া সর্বনিম্ন ৩৪৫ টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ ৯২৫ টাকা পর্যন্ত হতে পারে এই ভাড়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+