এবার ফিরোজাবাদ হবে চন্দ্রনগর! শহরের নতুন নামকরণ নিয়ে প্রস্তাব পাঠানো হল যোগীর কাছে
ফের যোগী রাজ্যে আর এক শহরের নাম পরিবর্তন হতে চলেছে। আলিগড়ের পর এবার ফিরোজাবাদের নাম পরিবর্তন হতে চলেছে। এই জায়গার নাম রাখা হবে চন্দ্রনগর। বৃহস্পতিবার ফিরোজাবাদ পুরসভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজা চন্দ্র সেনের নামে ফিরোজাবাদের নামকরণ চন্দ্রনগর করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
গত এক মাসের মধ্যে এই প্রস্তাব দ্বিতীয় বারের জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। ফিরোজাবাদের মেয়র কামিনী রাঠোর জানান, রাজা চন্দ্র সেনের নামে ফিরোজাবাদের নামকরণ চন্দ্রনগর করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজা চন্দ্র সেন ১৬ শতকে এই জায়গাটি শাসন করেছিলেন। তবে, মুঘলযুগে মুঘল সামরিক কমান্ডার ফিরোজ শাহ চন্দ্র সেনকে পরাজিত করার পর এই জায়গার নাম হয় ফিরোজাবাদ। তবে, চন্দ্রসেন যখন এই জায়গায় শাসন করতেন সেই সময়ে এই জায়গা চন্দ্রনগর নামে পরিচিত ছিল।

প্রথমে ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্র নগর না রাখার প্রস্তাব পেশ করেছিলেন বিজেপি নেতা সঞ্জয় পণ্ডিত। প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতাদের দ্বারা সমর্থিত হয়েছিল, যা পরে পাশও হয়ছিল। ইতিহাসবিদরা মনে করেন, প্রথমে ফিরোজাবাদ শহরটি চন্দ্রসেন শাসনকালে তৈরি হয়েছিল। এটি চৌহান রাজপুতদের দুর্গ ছিল।
১৫৬৬ সালে সম্রাট আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী রাজা টোডর মল গয়ায় তীর্থযাত্রা সেরে ফিরে আসার সময়ে ফিরোজাবাদের দক্ষিণ-পূর্বে আসাফাবাদ গ্রামে আসেন। সেই সময় নাকি তাঁকে অপমান করেন গ্রামের বাসিন্দারা। আর সেই সময়ে আকবর ফিরোজ শাহকে এই জায়গাটি ভেঙে একটি নতুন শহর করার জন্য এখানে পাঠান। আর তার জন্যই ফিরোজ শাহকে সম্মান জানাতে এই জাগয়ার নাম রাখা হয়েছিল ফিরোজাবাদ। আগ্রা যাওয়ার পথে সাদা মার্বেল দিয়ে ফিরোজ শাহের সমাধি করা রয়েছে।
তবে, স্থানীয় মুখে শোনা যায়, এই শহরটি আমাদের ভালোবাসার শহর, এটিকে আমরা আমাদের মনে জায়গা দিয়েছি। আমরা এই জায়গাকে ফিরোজাবাদ বলেই মনে রাখব, যদিও যা হচ্ছে তা রাজনৈতিক ভাবে চালিত কোনও পদক্ষেপ। যদিও এসপি নেতা এই ফিরোজাবাদ শহরের নাম পরিবর্তনের জন্য বিরোধিতা করেছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে, রাজ্য সরকার ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় অযোধ্যা এবং চান্দৌলি জেলার মুগলসরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তারপরেই এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় প্রয়াগরাজ।












Click it and Unblock the Notifications