Loksabha Vote 2024: বাংলার ভোটের ছোঁয়া মণিপুরেও, বুথের বাইরে চলল গুলি
প্রথম দফার ভোটে অশান্তি হয়ে উঠেছে মণিপুরও। বুথের বাইরে গুলি চলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেই ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে বুথের বাইরে পর পর দুটি গুলির শব্দ শোনা গিয়েছে তারপরেই আতঙ্কে ভোটারদের ছুটোছুটি করতে দেখা গিয়েছে।
পর পর তিনটি গুলির শব্দ শোনা গিয়েছে বুথের বাইরে। মনে করা হচ্ছে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম দফার ভোটে মণিপুরের দুটি আসনে হচ্ছে ভোটগ্রহণ। দুটি আসনের মধ্যে একটি তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকমাস ধরেই অশান্ত হয়ে রয়েছে মণিপুর। এই অশান্ত পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন করানো একটা বড় চ্যালেঞ্জ।

কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে বিরোধের জেরে ২০২৩ সালের মে মাস থেকেই তপ্ত হয়ে রয়েছে মণিপুর। একের পর এক জায়গায় অশান্তি এবং হিংসার ঘটনা ঘটেছে। মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণের প্রতিবাদে হিংসাত্মক প্রতিবাদ শুরু করে মণিপুরের কুকি সম্প্রদায়। তার জেরে তুমুল অশান্তি শুরু হয়ে গোটা রাজ্যে। শয়ে শয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। মণিপুরে মহিলাদের নির্যাতনের ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
পরিস্থিতি সামাল দিেত দফায় দফায় কার্ফু জারি করতে হয়েছিল মনিপুরে। কিন্তু কিছুেতই রাজ্যে শান্তি বজায় রাখতে পারছিলেন না মুখ্যমন্ত্রী বীরেন সিং। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ পর্যন্ত করতে গিেয়ছিলেন। কিন্তু তাঁকে পদত্যাগ করতে দেননি। এখনও পুরোপুরি শান্ত হয়নি মণিপুর। তারমধ্যেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। পরিস্থিতি সামাল দিতে সেনা পর্যন্ত নামানো হয়েছিল। অমিত শাহ নিজে গিয়েছিলেন সেখানে দুই জনজাতির প্রধানদের সঙ্গে কথা বলতে। এমনকী মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণ পর্যন্ত প্রত্যাহার কর নেওয়া হয়।












Click it and Unblock the Notifications