চলন্ত ট্রেনে গুলি! জয়পুর-মুম্বই এক্সপ্রেসে এক RPF ASI সহ নিহত ৪
ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ। চলন্ত ট্রেনেই এক আরপিএফের কনস্টেবল গুলি চালান। গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ গিয়েছে আরপিএফের এএসআই সহ চার সাধারণ যাত্রীর।
জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনটি মুম্বইয়ের বরিভেলি স্টেশনে পৌঁছনোর পর এসি কামরায় RPF কনস্টেবলের সঙ্গে বচসা বাঁধে তাঁরই সিনিয়ন এএসআইয়ের সঙ্গে। তারপরেই কনস্টেবল এলোপাথারি গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে। গুলি চালানোর সময় তিন সাধারণ যাত্রীকে লক্ষ্য করেও গুলি চালায় অভিযুক্ত কনস্টেবল।

অভিযুক্ত কনস্টেবলের নাম সিটি চেতন। সোমবার দহিসার এবং মীরা রোড স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। ট্রেনের কামরা থেকে নেমে পালানোর সময় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল ট্রেনের এসকর্ট ইঞ্জিনিয়ার টিকা রামকে লক্ষ্য করে গুলি করেন তিনি। পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুলি চালানোর পর দহিসার স্টেশনে ট্রেন থেকে নেমে ঝাঁপ দেন। তারপরেই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন যাত্রীরা। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে টিকা রামের সঙ্গে সিটি চেতনের আগে থেকেই বিবাদ ছিল তার জেরেই এই ঘটনা ঘটে। দফায় দফায় অভিযুক্ত কনস্টেবলকে জেরা করা হচ্ছে। ট্রেনের অন্য যাত্রীরা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে রেল। গত কয়েক মাসে রেলে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। তার জেরে রেলের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে িদয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications