এখনও নিয়ন্ত্রণে নয় লেদার কমপ্লেক্সের আগুন! দমকা হাওয়া এবং দাহ্য পদার্থই বড় চ্যালেঞ্জ
প্রায় সাত ঘন্টা কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে নয় বানতলার লেদার কমপ্লেক্সের আগুন! বরং দমকা হাওয়া এবং ব্যাপক ভাবে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। যদিও এই মুহূর্তে দমকলের অন্তত ২০ টি ইঞ্জি
প্রায় সাত ঘন্টা কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে নয় বানতলার লেদার কমপ্লেক্সের আগুন! বরং দমকা হাওয়া এবং ব্যাপক ভাবে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। যদিও এই মুহূর্তে দমকলের অন্তত ২০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কিন্ত্য বারবার রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। তবে এই মুহূর্তে জানলা ভেঙে ঢোকার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। কাউকে লেদার কমপ্লেক্সের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই খবর।

প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত করা ছিল
জানা যাচ্ছে, বানতলা লেদার কমপ্লেক্সের একেবারে জ়োন ৫-এ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, যেখানে এই আগুন লেগেছে সেটী একটি গুদাম। পুরো পাঁচ তলা বিল্ডিং সেটি। যদিও প্রথমে বহুতলের প্রথম তলাতেই আগুন লাগে। কিন্ত্য সেখানে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত করা ছিল। এমনকি রাখা ছিল ব্যাপক রাসায়ানিক। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তীব্রতা এতটাই ছিল যে প্রথমে একতলা এবং পরে গোটা বহুতলেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে।

যে কোনও সময় ভেঙে পড়ার একটা সম্ভাবনা
প্রথমে ১৫ টি দমকলের ইঞ্জিন আনা হলেও পরে আরও তা বাড়ানো হয়। ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মী সুজিত বসু। এমনকি যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে বিধ্বংসী এই আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেদিকেই নজর সবার। তবে একেবারে আগুনের সূত্রে গিয়ে জল দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্ত্য ব্যাপক ভাবে হাওয়ার কারণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। একই সঙ্গে চামড়া এবং রাসাইয়ানিক পদার্থ যেভাবে মজুত করা হয়েছিল সেটাই বড় চ্যালেঞ্জ হচ্ছে দমকলের কাছে। তপবে আগুনের কারণে গোটা বাড়িতে ফাটল ধরেছে। যে কোনও মুহুরতে ভেঙে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

গুদানে ১১ জন আটকে পড়ে
বলে রাখা প্রয়োজন, অন্যদিকে ঘটনার সময়ে ওই গুদানে ১১ জন আটকে পড়ে খবর। যদিও মুহূর্তে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় বলে খবর। নাটকীয় ভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। তবে ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা সেটিও নিশ্চিত করার কাজ চালানো হয় বলে খবর। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল কাজ করে। তবে নতুন করে কেউ আটকে নেই বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications