তেলেঙ্গানা এক্সপ্রেসে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে উদ্ধারকারী দল
হায়দরাবাদ-নিউদিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেসে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সকালে হরিয়ানার বল্লভগড়ে আসাওটি স্টেশনের কাছে ১২৭২৩ নম্বর ট্রেনে দুটিএসি কোচে আগুন লেগে যায়।
হায়দরাবাদ-নিউদিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেসে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সকালে হরিয়ানার বল্লভগড়ে আসাওটি স্টেশনের কাছে ১২৭২৩ নম্বর ট্রেনে দুটি এসি কোচে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উত্তর রেলের তরফে জানানো হয়েছে, সব যাত্রীকে নিরাপদে উদ্ধার সম্ভবপর হয়েছে।

দুটি কোচের সমযোগস্থলে প্রথমে এই আগুন দেখতে পাওয়া যায়। সকাল ৭.৪৩ নাগাদ এই আগুন চোখে পড়ে। জানিয়েছেন উত্তর রেলের সিপিআরও।
ট্রেনটি আসাওটি স্টেশন পার করে গেলেও আসাওটি এবং বল্লভগড়ের মধ্যে থেমে যায়। রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। ওই জায়গায় আপ এবং ডাউন লাইনে পরিষেবা বিঘ্নিত হয় বলে জানিয়েছে উত্তর রেল।
CPRO, Northern Railway: Fire in brake binding of Telangana Express was detected at 7.43 am today near Asoti-Ballabgarh in Haryana, all passengers safe; Up and down services on the route affected, fire tenders present at the spot pic.twitter.com/QfNRiVstoE
— ANI (@ANI) August 29, 2019












Click it and Unblock the Notifications