দিল্লির আনাজ মান্ডির অভিষপ্ত বাড়িতে ফের আগুন! ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

দিল্লির আনাজ মান্ডির অভিষপ্ত বাড়িতে ফের আগুন। রবিবার এই বাড়িতেই আগুন গেলে ৪২ জনের মৃত্যু হয়েছিল। এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন।

দিল্লির আনাজ মান্ডির অভিষপ্ত বাড়িতে ফের আগুন। রবিবার এই বাড়িতেই আগুন গেলে ৪২ জনের মৃত্যু হয়েছিল। এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।

 দিল্লির আনাজ মান্ডির অভিষপ্ত বাড়িতে ফের আগুন! ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

রবিবার আনাজ মান্ডির এই বাড়িতেই আগুন লাগে। এই বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা। ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা। তবে বেশিরভাগই অনুমতি বিহীন বলে জানা গিয়েছে।

রবিবার আগুন লাগার খবর পেয়ে একেএকে ঘটনাস্থলে যায় দমকলের ২৭ টি ইঞ্জিন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে অনেকের মৃত্যু হয়। এই আগুনকে ২০ বছরে দিল্লির বীভৎসতম বলে জানা গিয়েছে।

রবিবারের আগুনে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। জানা গিয়েছে বাড়িটিতে কমপক্ষে ৭০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।

রবিবারের আগুন লাগার ঘটনায় দিল্লির সরকার, কেন্দ্র সরকার এবং দিল্লি বিজেপির তরফে আলাদা আলাদা ভাবে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+