দিল্লিতে বিধ্বংসী আগুন! পুড়ে গেল প্রায় ৩০০ ঝুপড়ি
দিল্লির পশ্চিমপুরিতে বিধ্বংসী আগুন। গভীর রাতে পশ্চিমপুরির ঝুপড়িতে আগুন লাগে। প্রায় ৩০০ ঝুপড়ি পুড়ে যায়।
দিল্লির পশ্চিমপুরিতে বিধ্বংসী আগুন। গভীর রাতে পশ্চিমপুরির ঝুপড়িতে আগুন লাগে। প্রায় ৩০০ ঝুপড়ি পুড়ে যায়। সমসংখ্যক পরিবার গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক মহিলা। দমকলের ২৮ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

আগুন লাগার আসল কারণ জানা না গেলেও, প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলেই আগুন লেগেছে। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। গভীর রাতে লাগা আগুন নেভাতে প্রায় দুঘন্টা সময় লেগে যায়। এরপরেই চলতে থাকে কুলিং ডাউন পদ্ধতি।
Delhi: A fire broke out in a slum in Paschim Puri earlier today. Fire tenders were rushed to the spot. Fire under control now, cooling operations underway. pic.twitter.com/eAakxIICf7
— ANI (@ANI) February 13, 2019












Click it and Unblock the Notifications