Maha Kumbh Fire: ফের মহাকুম্ভে আগুন! সেক্টর ৮-এ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তাঁবু, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান
Maha Kumbh Fire: ফের বিপর্যয় মহাকুম্ভে। সোমবার ফের আগুন লাগল প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভ মেলায়। জানা গিয়েছে, কুম্ভ মেলার (Kumbh Mela) আট নম্বর সেক্টরে বজরং দাস মার্গে আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে পৌঁছেছে দমকল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আগুন লাগার কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যে খবর মিলেছে, তাতে জানা গিয়েছে একটি অস্থায়ী দোকান থেকে আগুন লাগে। সেখান থেকেই তাঁবুতে (Tents) ছড়িয়ে পড়ে আগুন। যার জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে বজরং দাস মার্গের তাঁবু। সোমবার দুপুরে শর্ট সার্কিটের জেরেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অনুমান। অগ্নিকাণ্ডে আশেপাশের ঝুপড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ধারণ করা যায়নি। মহাকুম্ভ মেলা প্রশাসনের এক বরিষ্ঠ আধিকারিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কোনও প্রাণহানি হয়নি, এই রক্ষে। ঘটনাস্থল থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তারা জানান, আগুন লাগা মাত্রই এদিক ওদিক হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের জন্য পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তবে সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। অগ্নিকাণ্ড এড়াতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছে। জরুরি অবস্থা মোকাবিলায় দমকল থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য।
বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পে আগুন লাগে এদিন। তবে দু'দিন আগেই ১৮ ও ১৯ নম্বর সেক্টরে আগুন লেগেছিল। যার জেরে পুড়ে ছাই হয়ে যায় একাধিক তাঁবু। পুণ্যার্থীদের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়ে সেবারে। দমকল কর্মী, এনডিআরএফ ও এসডিআরএফের মিলি অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত এড়ানো গেলেও বহু পুণ্যার্থী ও সাধুসন্তদের প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
মাস আগ ১৯ জানুয়ারি মহাকুম্ভের ১৯ নম্বর সেক্টরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে আগুন লাগে। তবে দমকলের তৎপরতায় সেবারেও বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছিল মহাকুম্ভ। হতাহতও হননি কেউ। কিন্তু বারবার মহাকুম্ভে এই আগুন লাগার ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications