দিল্লি এইমসের অপারেশন থিয়েটারে আগুন! আতঙ্কগ্রস্থ রোগীদের হুড়োহুড়ি হাসপাতালে

এইমসের অপারেশন থিয়েটারে আগুন লেগে আতঙ্ক ছড়াল রাজধানী শহরে। মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইএমএস) হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে আগুন লেগে যায়।

এইমসের অপারেশন থিয়েটারে আগুন লেগে আতঙ্ক ছড়াল রাজধানী শহরে। মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইএমএস) হাসপাতালের একটি অপারেশন থিয়েটারে আগুন লেগে যায়। দমকলের চারটি ইঞ্জিন চটজলদি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিবারের মধ্যে।

দিল্লি এইমসের অপারেশন থিয়েটারে আগুন! আতঙ্কগ্রস্থ রোগীদের হুড়োহুড়ি হাসপাতালে

অপারেশন থিয়েটার থেক ধোঁয়া বের হতে দেখেই অগ্নিনির্বাপক ব্যবস্থা চালু করে দেওয়া হয় । ধোঁয়া বের করার চেষ্টা করেন হাসপাতাল কর্মীরাই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকলকর্মীরা তড়িঘড়ি ব্যবস্থা নেয় আগুন নেভাতে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চিফ ফায়ার অফিসার অতুল গর্গ জানান, দিল্লির এইমসের ট্রমা সেন্টারের বেসমেন্টে ৬টা ২১ মিনিট নাগাদ আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। তবে আগুন বিধ্বংসী রূপ নেওয়ার আগে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই। যে বিল্ডিংয়ে আগুন লাগে, তার উপরের অংশ খালি করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+