দিল্লিতে ফের বিধ্বংসী আগুন, ১ জনের মৃত্যু

দিল্লিতে ফের বিধ্বংসী আগুন । এদিন ভোরে আগুন লেগে যায় নয়াদিল্লির পাটপারগঞ্জ শিল্প তালুকে। দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ৩০টি বেশি দমকলের ইঞ্জিন।

দিল্লিতে ফের বিধ্বংসী আগুন । এদিন ভোরে আগুন লেগে যায় নয়াদিল্লির পাটপারগঞ্জ শিল্প তালুকে। দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ৩০টি বেশি দমকলের ইঞ্জিন।

দিল্লিতে ফের বিধ্বংসী আগুন, ১ জনের মৃত্যু

দমকলের তরফ থেকে একজনের মৃত্যুর কথা বলা হয়েছে। জানা গিয়েছে আগুন লাগার খবর দমকলে যায় ভএার ২.৪৮-এ। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে পৌঁছে যায়। বাড়িটিতে রয়েছে একটি রঙের ফ্যাক্টরি। দিল্লিতে দশদিনে একটি দ্বিতীয় আগুন লাগার ঘটনা।

সপ্তাহখানেক আগে, ২ জানুয়ারি দিল্লির পীরাঘড়ি এলাকায় ইনভার্টার ব্যাটারির কারখানায় আগুন লাগে। আগুনে বিস্ফোরণের পর বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এক দমকলকর্মীয় মৃত্যু হয়েছিল। পাশাপাশি ১৪ জন আহত হয়েছিলেন।

বছরের শেষ সপ্তাহে দিল্লিতে লাগা অপর একটি আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। ওইমাসেই দিল্লির আনাজ মান্ডিতে আগুনে মারা যান ৪৩ জন। এই আগুন দিল্লির দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম।

আনাজ মান্ডিতে আগুন লাগা বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা। ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা। তবে বেশিরভাগই অনুমতি বিহীন বলে জানিয়েছিল পুলিশ। জানা গিয়েছে বাড়িটিতে কমপক্ষে ৭০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।

১৯৯৭ সালের ১৩ জুন দিল্লিতে উপহার সিনেমার বেসমেন্টে থাকা ট্রান্সফর্মার থেকে আগুন ছড়ায়। সেই আগুনে মৃত্যু হয়েছিল ৫৯ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+