বিজয়ওয়াডায় কোভিড সুবিধা যুক্ত হোটেলে বিধ্বংসী আগুন! মৃত কমপক্ষে ৭, উদ্ধার ৩০
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় কোভিড ফেসিলিটি যুক্ত এক হোটেলে এদিন সকালে বিধ্বংসী আগুনে মৃত্যু হল কমপক্ষে সাত জনের। উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় কোভিড ফেসিলিটি যুক্ত এক হোটেলে এদিন সকালে বিধ্বংসী আগুনে মৃত্যু হল কমপক্ষে সাত জনের। উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কোভিড ফেসিলিটি কেন্দ্রে আগুন
সারা দেশেই বিভিন্ন হোটেলকে কোভিড ফেসিলিটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডার এমনই একটি হোটেলে এদিন সকালে বিধ্বংসী আগুন লেগে যায়। খবর পেয়েই একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়।

কমপক্ষে ৭ জনের মৃত্যু, উদ্ধার ৩০
এই আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই আগুন লেগেছে।

গুজরাতে কোভিড হাসপাতালে আগুনে মৃত ৮
গত বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদে কোভিড হাসপাতালে আইসিইউতে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের চতুর্থতলে শর্টসার্কিটের ফলে দুর্ঘটনা বলে জানিয়েছিল পুলিশ।












Click it and Unblock the Notifications