মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

নভি মুম্বইয়ে একটি বহুতল সিউড দারাভেতে এদিন সকালে আগুন লেগে যায়। মুহুর্তেই তা বিধ্বংসী আকার নেয়।

নভি মুম্বইয়ে একটি বহুতল সিউড দারাভেতে এদিন সকালে আগুন লেগে যায়। মুহুর্তেই তা বিধ্বংসী আকার নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দূর থেকে কমলা শিখা দেওয়া গিয়েছে। ২১ তলের ওই বহুতলে লাগা আগুনে এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকাল ৬.৩০ নাগাদ ফোন পাওয়ায় পর ঘটনাস্থলে যায় সাতটি দমকলের ইঞ্জিন। পাম বিচ রোডের কাছে এই আগুন লাগে। ২১ তলের বহুতলের দুটি ফ্লোর আগুনের গ্রাসে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

নেরুল দমকল কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আহত হওয়ার কোনও খবর নেই। পার্শ্ববর্তী ভাসি, নেরুল, আইরোলি, সিবিডি বেলাপুর, কোপারখাইরানে থেকে দমকল ছুটে যায়।

বুধবার দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলস-এ বহুতলা লাগা আগুনে, দমকল ১৮ জনকে উদ্ধার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+