পাটনার শপিং মলে আগুন, ভষ্মীভূত প্রায় ৩০টি দোকান
পাটনার বোরিং রোডের জিভি শপিং মলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৩০টি দোকান। শনিবার সকালে এই আগুন লাগে।
পাটনার বোরিং রোডের জিভি শপিং মলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৩০টি দোকান। শনিবার সকালে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে মলের প্রায় সবকটি দোকানই আগুনের গ্রাসে চলে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনা সম্ভব হয়।

দমকলের তৎপরতায় আগুন শপিং মলের আশেপাশের বহুতল ও দোকানগুলিতে ছড়াতে পারেনি। পাশেই একটি পেট্রোল পাম্প ছিল, আগুন সেখান পর্যন্ত পৌঁছলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।
সূত্রের তরফে জানানো হয়েছে পাঁচ তলার এই শপিং মলে জনপ্রিয় রেস্তোরাঁ, জামাকাপড়ের দোকান, বৈদ্যুতিন সামগ্রীর দোকান ছাড়াও একটি কোচিন সেন্টার ছিল। সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে।
শ্রীকৃষ্ণ পুরী থানার পুলিশের তরফে জানানো হয়েছে সকাল ৪টে ৪৫ মিনিটে গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। তৎক্ষণাৎ শপিং মলের ভিতরে ঢুকে প্রায় ৮ জন নিরাপত্তারক্ষীদের ঘুম থেকে তুলে শপিং মলের বাইরে নিয়ে আসা হয়। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকলেও।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তা হিসাব সাপেক্ষ, তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার বেশি হবে বলেই মনে করা হচ্ছে।
{promotion-urls}












Click it and Unblock the Notifications