হাওড়াগামী কালকা মেলে বিধ্বংসী আগুন! শ্বাসকষ্টের মুখে যাত্রীদের একাংশ
বিধ্বংসী আগুনে পুড়ে গেল হাওড়াগামী ডাউন কালকা মেলের ইঞ্জিনের পরের কামরা। ভোররাতে কুরুক্ষেত্রের কাছে ধীরপুর এবং ঢোডা খেদি স্টেশনের মধ্যে ওই কোচটিতে আগুন লেগে যায়।
বিধ্বংসী আগুনে পুড়ে গেল হাওড়াগামী ডাউন কালকা মেলের ইঞ্জিনের পরের কামরা। ভোররাতে কুরুক্ষেত্রের কাছে ধীরপুর এবং ঢোডা খেদি স্টেশনের মধ্যে ওই কোচটিতে আগুন লেগে যায়। কারও মৃত্যুর খবর না পাওয়া গেলেও, ধোঁয়ায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধুবুলিয়ায় লালগোলা প্যাসেঞ্জারে আগুন
একইধরনের ঘটনা ঘটেছিল নদিয়ার ধুবুলিয়ায়। আগুন লেগে শিয়ালদহগামী লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনাতেও হতাহতের কোনও খবর নেই।
(প্রতীকী ছবি)

মহারাষ্ট্রের দাহানুতে ট্রেনে আগুন
এমাসের শুরুতে মহারাষ্ট্রের পালঘর জেলার দাহানুতে মালগাড়ির একটি কামরায় আগুন লেগে যায়। বেশ কিছুক্ষণের জন্য ওই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
(প্রতীকী ছবি)

ঝাঁসিতে ট্রেনে আগুন
এর আগে ঝাঁসিতে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই আগুন লাগার ঘটনায় কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অশোক কুমার জানিয়েছেন, বেশ কিছু কোচ নতুন করে তৈরির কাজ চলছিল । তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
(প্রতীকী ছবি)

পটনায় স্টেশনে আগুন
বিহারের পটনা রেল স্টেশনেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই আগুনে স্টেশনে থাকা ১০ টি দোকান পুড়ে যায়। তবে সেক্ষেত্রেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
( প্রতীকী ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications