কলকাতার পর দিল্লিতে একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন

কলকাতার বাগরি মার্কেটে একটি বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় দমকলের ৩০টি ইঞ্জিন পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একইরকম ঘটনা ঘটল দিল্লিতেও।

কলকাতার বাগরি মার্কেটে একটি বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় দমকলের ৩০টি ইঞ্জিন পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একইরকম ঘটনা ঘটল দিল্লিতেও। সেখানকার উদ্যোগ নগর এলাকায় একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এখানেও বাগরি মার্কেটের মতো দমকলের ৩০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে।

কলকাতার পর দিল্লিতে একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন

(কলকাতার বাগরি মার্কেটে আগুন সম্পর্কিত আরও খবর জানতে ক্লিক করুন এখানে)

দমকল কর্মীরা ও প্রশাসন পুরোদমে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপাতত কারও প্রাণহানির খবর সামনে আসেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

দিল্লির উদ্যোগ নগর এলাকা বাণিজ্য অঞ্চল হিসাবে পরিচিত। বিল্ডিংটির একেবারে উপরের দুটি ফ্লোরে আগুন লেগে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে খবর। তা যাতে অন্য বাড়িতে ছড়াতে না পারে তার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রশাসন যুদ্ধকালীন ততপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+