দিল্লির এইমস-এ আগুন আতঙ্ক! ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন
দিল্লির এইমস-এ আগুন আতঙ্ক। বেলা বারোটার আশপাশে কোনও এক সময়ে এইমস-এর নার্সিং কলেজে আগুন লাগে। ধোঁয়া থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে চিকিৎসা করতে যাওয়া রোগী ও পরিবারের সদস্যদের মধ্যে।
দিল্লির এইমস-এ আগুন আতঙ্ক। বেলা বারোটার আশপাশে কোনও এক সময়ে এইমস-এর নার্সিং কলেজে আগুন লাগে।

ধোঁয়া থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে চিকিৎসা করতে যাওয়া রোগী ও পরিবারের সদস্যদের মধ্যে।
খবর পাওয়া সঙ্গে সঙ্গে ১২.২০ আশপাশে এলাকায় যায় দমকল। সাতটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। নার্সিং কলেজের দ্বিতীয়তলে আগুন লাগে বলে জানা গিয়েছে।
বেলা ১২.৫০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।












Click it and Unblock the Notifications