দিল্লিতে জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে। উত্তর দিল্লির লরেন্স রোডে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৬টি ইঞ্জিন।
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে। উত্তর দিল্লির লরেন্স রোডে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৬টি ইঞ্জিন। যখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে ভোরে আগুন লাগায় কারখানায় শ্রমিক সংখ্যা কম ছিল। তাঁরা সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন কিনা তা এখনও জানা যায়নি।

এই নিয়ে গত তিন দিনে দ্বিতীয়বার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত ১১ জানুয়ারি দিল্লির হরি নগর এলাকায় একটি জুতো তৈরির কারখানায় আগুন লেগেছিল। তাতে আহত হয়েছিলেন ২ জন। তার আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর দিল্লির আনাজ মান্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৯ জন শ্রমিকের।
Delhi: Fire fighters work to douse fire that broke out at a footwear manufacturing unit at Lawrence Road today. https://t.co/3uCe1pJa0Y pic.twitter.com/3WQYluaRmS
— ANI (@ANI) January 14, 2020
আবার ডিসেম্বর মাসেই দিল্লির নারেলায় জুতো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুন নেভাতে গিয়ে তিনজন দমকলকর্মী আহত হয়েছিলেন। দিল্লিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে চলায় প্রশ্ন উঠছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েছ। কেজরিওয়াল সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা।












Click it and Unblock the Notifications