আচমকাই আগুন ভারতীয় যুদ্ধজাহাজ INS Ranvijay-তে! গুরুতর জখম চার নাবিক
আচমকা আগুন লাগল ভারতীয় নৌবাহিনী রণতরীতে। আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন চার নাবিক। শনিবার সন্ধ্যায় আগুন লাগে আইএনএস রণবিজায় নামে ওই রণতরীতে। আহত অবস্থায় চার নাবিককে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের স
আচমকা আগুন লাগল ভারতীয় নৌবাহিনী রণতরীতে। আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন চার নাবিক। শনিবার সন্ধ্যায় আগুন লাগে আইএনএস রণবিজায় নামে ওই রণতরীতে। আহত অবস্থায় চার নাবিককে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের সেখানে চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

জানা গেছে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে ওই রণতরীতে। আহতদের নিয়ে যাওয়া হয় আই এন এইচ এস কল্যাণী হাসপাতলে। কি কারনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে রণতরীটি তড়িঘড়ি ফিরিয়ে আনা হয়েছে উপকূলে। যুদ্ধজাহাজের গোটা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে এই আগুন তা জানার চেষ্টা করা হচ্ছে।
ইতিমধ্যে এই ঘটনাতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নৌবাহিনীর তরফে। দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।
জানা গিয়েছে, যুদ্ধজাহাজটি মাঝ সমুদ্রে ছিল। সেখানেই এই ঘটনা ঘটে। দ্রুত ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনার পরেই ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন আগে আইএনএস রণবিজায় একটি মহড়াতে অংশ নেয়। সদ্য দেশে ফিরে বিশাখাপত্তনমে নোঙর করে রাখা হয়। আর হঠাত করেই ধোয়া বের হতে দেখা যায়।
ঘটনায় তীব্র আতঙ্কও তৈরি হয়। তবে প্রাথমিক ধারণা, কোনও ভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
তবে মাসখানেক আগেও এই ভাবে একটি নির্মীয়মাণ যুদ্ধজাহাজে আগুন লেগে যায়। নির্মীয়মাণ যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তমে আগুন লাগে। আর এই ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। মুম্বাইয়ের মাজগাঁও ডকইয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম ব্রজেশ কুমার। দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভারতীয় যুদ্ধ জাহাজে আগুন লাগার ঘটনা।
বলে রাখা প্রয়োজন, মুম্বইয়ের মাজগাঁও ডক ভারতের একমাত্র বন্দর যেখানে সাবমেরিন তৈরি হয়। জানা গিয়েছে, এই বন্দরে নির্মাণের কাজ চলছিল আইএনএস বিশাখাপত্তমের। ২০১৫ সালের ২০ এপ্রিল জাহাজটি তৈরি শুরু হয়। ভারতীয় নৌবাহিনীর গর্বের যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তম।
উল্লেখ্য, ১৯৮৮ সালের জানুয়ারি মাসে নৌসেনার অংশ হয় আইএনএস রণবিজয়। এখনও এই যুদ্ধজাহাজটিকে ভারতীয় উপকূলে টহলের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও মালাবার নৌ মহড়া, ইন্দ্র যুদ্ধ প্রতিযোগিতা ও সিমবেক্স প্রতিযোগিতার মতো নানা নানা গুরুত্বপূর্ণ মহড়া ও অনুশীলনে অংশ নিয়েছে এই যুদ্ধ জাহাজ। নৌবাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধ জাহাজগুলির মধ্যে একটি এটি।












Click it and Unblock the Notifications