আগুনের গ্রাসে তামিলনাড়ুর মীণাক্ষী মন্দির, ভক্তদের মধ্যে চরম আতঙ্ক
মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে বিধ্বংসী আগুন। পূর্বদিকের টাওয়ারে লাগা আগুন ভস্মীভূত হয়ে যায় সেখানকার বেশ কয়েকটি দোকান। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে।
মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে বিধ্বংসী আগুন। পূর্বদিকের টাওয়ারে লাগা আগুন ভস্মীভূত হয়ে যায় সেখানকার বেশ কয়েকটি দোকান। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল।

শুক্রবার রাত ১০.৪৫। বিধ্বংসী আগুন লাগে মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দিরের পূর্ব দিকের টাওয়ারে। মন্দির কর্তৃপক্ষের তরফে কুরুমুট্টু টি কান্নান জানিয়েছেন, দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্বামী সন্নিধি এলাকায় দোকানদাররা রাত সাড়ে দশট নাগাদ দোকান বন্ধ করে যাওয়ার পরেই আগুনের শিখা দেখা যায়। মন্দিরের মিউজিয়ামের দিক থেকে আগুনের শিখা দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, বন্ধ দোকানে আগুন লাগে এবং তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। একই সারিতে থাকা ৩০ থেকে ৪০ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে যান মাদুরাইয়ের জেলাশাসক কে বীরা রাঘব রাও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমকলের প্রথম যে গাড়িটি ঘটনাস্থলে যায়, তাতে পর্যাপ্ত জল ছিল না। পুরোহিত এবং স্থানীয় বাসিন্দারা জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications