দিল্লিতে পরিবহণ দফতরের অফিসে আগুন,ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
ফের আগুন দিল্লিতে। রাজধানীতে পরিবহণ দফতরের অফিসে সোমবার সকালে আগুন লাগে।
ফের আগুন দিল্লিতে। রাজধানীতে পরিবহণ দফতরের অফিসে সোমবার সকালে আগুন লাগে। দিল্লির সিভিল লাইন এলাকায় রয়েছে পরিবহণ দফতরের অফিস। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

সকালে আগুন লাগায় দফতর ফাঁকা ছিল। তাই ভেতরে কেউ ছিল না। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে দফতরের দরকারি কাগজ এবং ফাইল পত্র পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটারগুলিও।
এর আগেও দিল্লিতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লির সবজি মান্ডিত সুটকেশ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনে শ্রমিকের মৃত্যু হয়েছিল। তার পরেও একাধিক জুতো তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications