দিল্লির লাজপত নগর মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

দিল্লির লাজপত নগর মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

দিল্লিতে লাজপত নগর মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৬টি ইঞ্জিন। আতঙ্কে ব্যবসায়ীরা। বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

দিল্লির লাজপত নগর মার্কেেট বিধ্বংসী অগ্নিকাণ্ড

দমকলকর্মীরা জানিয়েছেন একটি শোরুম থেকে প্রথমে আগুন ছড়াতে শুরু করে। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়। কীভাবে আগুন লাগল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১৬টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

জানা গিয়েছে শোরুমটি কাপড়ের। সেকারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেকারণে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ল্যাজারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে শোরুমের মধ্যে কেউ সেসময় না থাকায় বড় কোনও বিপদ ঘটেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+