কর্নাটকের বাজির দোকানে ভয়াবহ আগুন, মৃত একাধিক
কর্নাটকে একটি বাজি দোকানে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল অন্তত ১২ জনের। বেঙ্গালুরু আরবান জেলার আনেকাল তালুকের আতিবেলে এলাকায় একটি বাজির দোকানে এদিন বিধ্বংসী আগুন লাগে। এলাকাটি কর্নাটক-তামিলনাড়ু সীমান্ত এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে থেকে দেহ উদ্ধারের কাজ চলছে। অন্তত দুটি গাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার মধ্যে একটিতে বাজি আনলোডিংয়ের কাজ চলছিল।

ঘটনার খবর পেয়েই কর্নাটক রাজ্য বিপর্যয় মোকাবিলা ফোর্সের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। কয়েক লক্ষ টাকার ক্ষতির কথা ইতিমধ্যেই সামনে এসেছে।
শুক্রবারই পাশের রাজ্যের শহর হায়দরাবাদের কুকাটপল্লিতে একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ আগুন লাগে। পুরো শোরুমটাই নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। সেখানে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল বলে জানা হয়েছিল।
ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকানটি হাইওয়ের কাছাকাছি হওয়ায় সেখানে ট্রাফিকও বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মৃতদের মধ্যে কয়েকজন তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications