দীপিকা পাড়ুকোনের আবাসনে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে জ্যাম্বো ট্যাঙ্কার
মুম্বইয়ের ওরলির বহুতলে বিধ্বংসী আগুন। বুধবার দুপুরে আবাসনের ৩৪ তলায় আগুন লাগে। এই আবাসনেই থাকেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর অফিসও রয়েছে এই আবাসনেই। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন।
মুম্বইয়ের ওরলির বহুতলে বিধ্বংসী আগুন। বুধবার দুপুরে আবাসনের ৩৪ তলায় আগুন লাগে।

এই আবাসনেই থাকেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর অফিসও রয়েছে এই আবাসনেই। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়েছে ৫ টি জ্যাম্বো ট্যাঙ্কারও। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্সও।
দমকলের তরফে জানা গিয়েছে, লেভেল টু পর্যায়ের আগুন লাগে ওরলির আপ্পাসাহেব মারাঠে মার্গের প্রভাদেবী এলাকায়। দমকল এলাকায় যাওয়ার পরেই প্রায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
#UPDATE Level - II fire in a building at Appasaheb Marathe Marg in Prabhadevi locality in Worli: More than 90 people rescued safely. 6 fire engines, 5 jumbo tankers and an ambulance at the spot. Firefighting operations underway. #Mumbai pic.twitter.com/S3vhxvuFfE
— ANI (@ANI) June 13, 2018












Click it and Unblock the Notifications