হাথরাসে আইনভঙ্গে রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআর, রাজীব পুত্রের 'সত্য দিয়ে অসত্য জয়'এর বার্তা টুইটে

২০৩ জন কংগ্রেস নেতা নেত্রীর বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশ এফআইআর দায়ের করেছে। নেপথ্য়ের কারণ হাথরাস নিয়ে বৃহস্পতিবার দলের তরফে আইনভঙ্গ করে এলাকায় ঢোকার চেষ্টা। অভিযোগ দলীয় কর্মী সহ রাহুল ও প্রিয়ঙ্কা সেদিন ১৪৪ ধারা ভাঙেন বলে অভিযোগ রয়েছে।

 ১৪৪ ধারা ভাঙার অভিযোগ

১৪৪ ধারা ভাঙার অভিযোগ

গ্রেটার নয়ডার ইকোটেক পুলিশ স্টেশনে কংগ্রেসের দুই নেত্রা নেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বলা হয়েছে , হাথরাসের কাছে ১৪৪ ধারা বজায় ছিল, সেই ধারা ভেঙে সেখানে নেমে এলাকার দিকে এগিয়ে যেতে চান রাহুলরা। যা আইন বিরুদ্ধ। রাজীব কন্যা ও পুত্র সহ কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

কোন কোন ধারায় মামলা?

কোন কোন ধারায় মামলা?

৩৩২ ধারা, ৩৫৩ ধরা, ৪২৭ ও ৩৫৪, ১৪৭, ১৪৮ সহ একাধিক ধারায় রাহুল ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁরা পাবলিক সার্ভেনটদের আঘাত করেছেন, পাবলিক সার্ভেন্ট তথা পুলিশকে নিজের কর্তব্য করতে বাধা দিয়েছেন, পাশাপাশি এলাকায় হিংসা ছড়াবার চেষ্টা করেছেন।

 ৫০ টি গাড়ির কনভয় রোখা হয়

৫০ টি গাড়ির কনভয় রোখা হয়

উল্লেখ্য, হথরাসে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার জন্য যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে ৫০ টি গাড়ির কনভয় ছুটে গিয়েছিল হাথরাসের দিকে। কিন্তু মাঝ রাস্তায় তাঁদের আটকে দেয় উত্তর প্রদেশ পুলিশ। এরপরই ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে। রাহুল গান্ধীকে মাটিতে ফেলে দিয়ে মারধর করার অভিযোগ তোলে কংগ্রেস।

'অসত্যকে সত্য দিয়ে জয়' এর বার্তা

'অসত্যকে সত্য দিয়ে জয়' এর বার্তা

' আমি দুনিয়ায় কাউকে ভয় পাব না... ' গান্ধীজির উবাচের এই বার্তা দিয়ে এদিন গান্ধী জয়ন্তীর দিন রাহুল গান্ধী টুইট করেন। সম্ভবত , এই টুইটেই তিনি ঘটনা পরম্পরার জবাব দিয়েছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের। তিনি লেখেন, 'অসত্যকে সত্য দিয়ে জিতব আর অসত্যের বিরোধ করতে গিয়ে সমস্ত কষ্ট সহ্য করব। ' উল্লেখ্য, গান্ধী জয়ন্তীতে রাহুলের টুইট হাথরাসের ঘটনা সহ একাধিক পরিস্থিতিতে মোদীকে জবাব বলেই ধরা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+