'তুই একটা মারবি, আমি পাঁচটা মারব', এবার ত্রিপুরায় এফআইআর দায়ের ফিরহাদের বিরুদ্ধে

ত্রিপুরায় গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব। গ্রেফতার করা হয়েছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। ছাড় পেলেন না ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

ত্রিপুরায় গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব। গ্রেফতার করা হয়েছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। ছাড় পেলেন না ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

ত্রিপুরায় এফআইআর দায়ের ফিরহাদের বিরুদ্ধে

ত্রিপুরায় সোহেল রানা নামের এক বিজেপি নেতার করা অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার সোনামুরা থানায় এফআইআর দায়ের হয়েছে। হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে ফিরহাদের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, গত ২০ নভেম্বর ত্রিপুরায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম। আর সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মানহানি করা হয়েছে বলে অভিযোগ। ছোট-ছুটকা, জুমলাবাজ, দালাল, এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। বিপ্লব দেবকে কুয়োর ব্যাঙ বলেও আক্রমণ করেছেন ফিরহাদ।

অভিযোগকারীদের বক্তব্য, ফিরহাদ জনসভায় বলেছিলেন, "তুই এখানে একটা মারলে আমরা ওখানে পাঁচ মিনিটে পাঁচটা মারব।" এতে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি অভিযোগকারীদের। শুধু তাই নয়, অভিযোগকারী ওই বিজেপি নেতার দাবি, বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে ওই অভিযোগকে বিশেষ আমল দিচ্ছেন না ফিরহাদ। বিষয়টি দেখে নেওয়ার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর।

এ দিকে, রবিবার থেকে টানা নাটক। সায়নী ঘোষকে ঘিরে চলে একের পর এক বিতর্ক। সায়নীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে ত্রিপুরা পুলিশ। শুধু তাই নয়, খুনের চেষ্টার মামলা দেওয়া হয় তাঁর বিরুদ্ধে। অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভার পাশ দিয়ে যাওয়ার সময়ে উস্কানিমূলক মন্তব্য করেন সায়নী। খেলা হবে স্লোগান দেন। এমনকি এরপরে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তি গাড়ি চাপা পড়ে বলেও অভিযোগ। আর তা নিয়ে দফায় দফায় জেরার পর গ্রেফতার করা হয় তৃণমূল নেত্রীকে। যদিও প্রায় ২৪ ঘন্টা পর জামিনে মুক্ত হন তিনি।

এদিকে আগামী ২৫ তারিখ পুরভোট ত্রিপুরাতে। আর এই ভোটকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে ত্রিপুরার রাজনৈতিক উত্তেজনা। আগামী বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে পুর নির্বাচন তৃনমুলের কাছে অ্যাসিড টেস্ট। অন্যদিকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপিও। এই অবস্থায় আজ ফের ত্রিপুরা পৌঁছে যান অভিষেক। সেখানে পৌঁছেই বিজেপিকে তিব্র আক্রমণ অভিষেকের। বিপ্লব দেবের নাম ধরে তোপ। ত্রিপুরাতে নৈরাজ্যের সরকার চলছে। মাত্র কয়েক মাস হয়েছে এখানে তৃণমূল নিজেদের জায়গা শক্ত করেছে। আর তাতেই বিজেপির ঘুম উড়ে গিয়েছে। আর এক বছর হলে বিজেপির কি অবস্থা হবে? প্রশ্ন অভিষেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+