'বদলা' মন্তব্যের জন্য অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের

দাঙ্গাবিধ্বস্ত মুজাফ্ফরনগরে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৪০,০০০ বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন। পশ্চিম উত্তরপ্রদেশের দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মুজাফ্ফরনগরই।
শুক্রবার দাঙ্গা বিধ্বস্ত মুজাফ্ফরনগরের কাছেই এক গ্রামে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন অমিত শাহ। একজন মানুষ ঘুম বা খাদ্য ছাড়াও বাঁচতে পারে। তৃষ্ণার্ত-ক্ষুদার্ত থেকে একজন মানুষ বেঁচে থাকতে পারেন। কিন্তু যখন একজনকে অপমান করা হয়, তখন সে আর বেঁচে থাকতে পারে না। আমাদের অপমানের বদলা আমাদের নিতেই হবে। একইসঙ্গে তিনি এও বলেন, যদি প্রতিশোধ নিতে চাও তবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও।
উত্তরপ্রদেশ সরকার ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করছে:শাহ এফআইআর প্রসঙ্গে বিজেপি
কংগ্রেস নেতা সত্যভারত চতুর্বেদীর কথায়, সাম্প্রদায়িক সংবেদশীল এলাকা মুজাফ্ফরপুরে অমিত শাহ যে ধরণের শব্দের ব্যবহার করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে এই ধরণের শব্দপ্রয়োগ করেছেন সেখানকার মানুষকে উত্তেজিত করতে তা সাম্প্রদায়িকতার চরম দৃষ্টান্ত। অমিত শাহের এই প্রতিশোধ মন্তব্যের পর কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে অবিযোগ জানানো হয়।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক উমেশ সিনহা জানিয়েছেন, আমরা অমির শাহের মন্তব্যের বিরুদ্ধে অবিযোগ পাই। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অমিত শাহের মন্তব্যের সারাংশ নির্বাচনের সাধারণ আচরণবিধি লঙ্ঘন করেছে।
বীজনোর, অর্থাৎ যে অঞ্চলে অমিত শাহ এই বিতর্কিত মন্তব্য করেছিলেন সেখানকার সার্কেল অফিসার রাজেশ কুমার জানান, ফার্মহাউসে অমিত শাহ বিজেপির সভা ডাকেন। বিজেপি এর জন্য অনুমতি নিয়েছিল ঠিকই কিন্তু অমিত শাহ এখানে উষ্কানিমূলক কিছু মন্তব্য করেন। এবিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।
যদিও এই ঘটনায় অমিত শাহের পাশে রয়েছে দল। উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করেছে বিজেপির। বিজেপির কথায় ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য উত্তরপ্রদেশ সরকার ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।
-
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications