মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতারের সম্ভাবনা
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের (narayan rane) বিরুদ্ধে এফআইআর (fir) দায়ের মহারাষ্ট্র পুলিশের। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীকে চড় মারার মন্তব্য নিয়ে সেখানকার রাজনীতি উত্তাল হয়েছিল। দেশের স্বাধীনতার জ্ঞান সম্পর্কে অজ্ঞ বলে ম
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের (narayan rane) বিরুদ্ধে এফআইআর (fir) দায়ের মহারাষ্ট্র পুলিশের। সোমবার মুখ্যমন্ত্রীকে চড় মারার মন্তব্য নিয়ে সেখানকার রাজনীতি উত্তাল হয়। দেশের স্বাধীনতার জ্ঞান সম্পর্কে অজ্ঞ বলে মন্তব্যের জেরে এই চড় মারা সম্পর্তি বিতর্কিত মন্তব্যটি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। যার প্রতিবাদে শিবসেনা মুম্বইয়ে হোর্ডিং দেয়।

বিভিন্ন ধারায় এফআইআর
এদিন সকালে পুনের মালাদে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ৫০৫ ধারায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এর আগে এক যুব সেনা কর্মী অভিযোগ দায়ের করেছিলেন।

জন আশীবাদ যাত্রায় বিতর্কিত মন্তব্য
সোমবার রায়গড়ে বিজেপির জন আশীর্বাদ যাত্রীয় বিতর্কিত মন্তব্য করেন নারায়ণ রানে। তিনি শিবসেনার হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন একটা সময়। বর্তমানে তিনি মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী। সোমবার তিনি বলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ১৫ অগাস্টের ভাষণে স্বাধীনতার সালটাই ভুলে গিয়েছিলেন। সঙ্গে তিনি বলেন, যদি তিনি সেখানে উপস্থিত থাকবেন, তাহলে তাঁকে চড় কষিয়ে দিতেন।
কটাক্ষ করে তিনি বলেছিলেন, এটা লজ্জার যে মুখ্য়মন্ত্রী স্বাধীনতার সালটাই জানেন না। তিনি বক্তৃতার সময় স্বাধীনতার বছর জিজ্ঞাসা করতে পিছনের দিকে ঝুঁকেছিলেন বলেও মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

রানের মন্তব্যের প্রতিবাদ
নারায়ণ রানের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শাসক শিবসেনা পাল্টা প্রচার শুরু করে। এর বিরুদ্ধে মুম্বই-সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেয় শাসকদল। কেন্দ্রীয় মন্ত্রীকে মুরগি চোর বলেও কটাক্ষ করা হয়। প্রসঙ্গত রাজনৈতিক জীবনের শুরুতে নারায়ণ রানে বাল ঠাকরের সঙ্গে ছিলেন। প্রায় ৫ দশক আগে চেম্বুরে তাঁর পোল্ট্রির দোকান ছিল। শিবসেনার রত্নাগিরি-সিন্ধুদুর্গের সাংসদ বিনয়ক রাউত বলেছেন, নারায়ণ রানে মানসিকভাবে সুস্থ নন। মোদী মন্ত্রিসভায় স্থান পাওয়ার পরেই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মন্তব্য করেন শিবসেনা সাংসদ। বিজেপির নেতৃত্বের কাছে পৌঁছতে রানে শিবসেনা ও তাদেরকে আক্রমণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রানের বাড়ির উদ্দেশে নাসিক পুলিশ
এফআইআর দায়েরের পরেই জল্পনা ছড়ায়, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে। কেননা নাসিক পুলিশ তাঁকে গ্রেফতারের আদেশ বের করেছে। তবে প্রটোকল অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হওয়ায় তাঁকে গ্রেফতারের আগে তা জানাতে হবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে। তবে কোনও কোনও সূত্র আবার বলছে, কোঙ্কন এলাকার চিপলাং-এ মন্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা হয়েছে নাসিক পুলিশের একটি দল।
রাজ্য পুলিশের তরফে এব্যাপারে কিছু বলা না হলেও. এনসিপি নেতা তথা রাজ্যের ক্যাবিনেটমন্ত্রী নবাব নায়েক বলেছেন, কেউ আইনের উর্ধ্বে নন, ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications