Mamata Banerjee: 'বাংলায় যদি আগুন জ্বলে...', মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। রাজধানী দিল্লিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে। বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের সভায় এমনই মন্তব্য করেন।

আর এহেন মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই অভিযোগ দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের ওই আইনজীবীর নাম বিনীত জিন্দল বলে জানা যাচ্ছে। তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিল্লি পুলিশ কমিশনারের (Delhi Police) কাছে চিঠি লিখে এহেন অভিযোগ দায়ের করেছেন।

Mamata Banerjee

আর এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়া এক্সে (আগে- টুইটার) এই বিষয়ে নিজেই জানিয়েছেন বিনীত জিন্দল। একই সঙ্গে অভিযোগ পত্রও শেয়ার করেছেন। শুধু তাই নয়, অভিযোগ পত্র স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির দফতরেও মেল করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। যা নিঃসন্দেহে চাপ প্রশাসননিক প্প্রধানের উপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

আইনজীবীর করা টুইট অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিবিধির (IPC) 152, 192, 196, এবং 353 ধারায় এই মামলা এরুজু করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ইপলক্ষে সভা ছিল। প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেন।

বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে, ওদের আর আমাদের সংস্কৃতি এক। মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারত একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন!

মমতার কথায়, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। নর্থ-ইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওডিশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলোমলো করে দেব। আর ঈহেন বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

আইনজীবীর দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য একেবারেই প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। এহেন বক্তব্যে দেশের একাধিক অঞ্চলের বিভিন্ন গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+