মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের, কোথায় ঘটল এমন ঘটনা

অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বৃহস্পতিবার এফআইআর দায়ের করেন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কলিতা।

অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বৃহস্পতিবার এফআইআর দায়ের করেন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কলিতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআরআর দায়ের, কোথায় ঘটল এমন ঘটনা

বুধবার বীরভূমের আমোদপুরে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অসমে সবাই বাঙালি খেদাও করছে। জাতীয় নাগরিক পঞ্জীকরণের প্রথম খসড়ায় ৭০ শতাংশ বাঙালির নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলা-অসম সীমানায় গণ্ডগোল হলে তার প্রভাব পুরো বাংলাতেই পড়বে। বাংলার কেউ অসমে থাকলে তাঁকে বুকে করে রাখার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে অসমের তালিকা ইস্যুতে বৃহস্পতিবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে দলীয় সাংসদদের ধর্না দিতেও নির্দেশ দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআরআর দায়ের, কোথায় ঘটল এমন ঘটনা

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগুন নিয়ে খেলবেন না। জঙ্গলমহল উৎসবের অনুষ্ঠানের মঞ্চ হলেও, সেখান থেকেই তিনি কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে। কেন্দ্রীয় সাহায্য, ক্ষুদ্র সঞ্চয় নিয়ে সমালোচনা দিয়ে শুরুটা হলেও, পুরো অংশেই ছিল কড়া কেন্দ্র বিরোধিতা বার্তা।

জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে বৃহস্পতিবার গুয়াহাটির দিসপুর থানায় এফআইআর করেন
অসমের শ্রমিক উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কলিতা। পাশাপাশি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+