কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর বেঙ্গালুরু পুলিশের
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ও জনতা দল সেকুলার নেতা এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ এফআইআর দায়ের করেছে। নিম্ন আদালতের এক আদেশের প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

এদের ছাড়াও এই একই মামলায় অভিযুক্ত করা হয়েছে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, পরমেশ্বর গুন্ডু রাও ও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারককে। সমাজকর্মী মল্লিকার্জুন আদালতে অভিযোগ দায়ের করেছেন যে, আয়কর দফতরের হানার আগাম তথ্য কংগ্রেস ও জেডিএস নেতাদের কাছে ফাঁস করে দিয়েছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তাঁর এই অভইযোগের ভিত্তিতেই আদালত এই এফআইআরের নির্দেশ দেয়।
এছাড়া লোকসভা নির্বাচন চলাকালীন আয়কর হানার প্রতিবাদে আয়কর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ,তাঁর ডেপুটি থাকা পরমেশ্বর, ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া সহ অন্যান্য কংগ্রেস নেতারা। ২৭ মার্চের সেই বিক্ষোভ প্রদর্শন নির্বাচনী বিধি ভঙ্গের সামিল বলেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিক্ষোভের সময় আয়কর দফতরের কর্মীদের 'বিজেপির এজেন্ট' বলে আক্রমণ শানিয়ে স্লোগান দেন কংগ্রেস ও জেডিএস নেতারা।












Click it and Unblock the Notifications