লখিমপুরে বাড়ল মৃতের সংখ্যা, কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে FIR দায়ের

লখিমপুরে বাড়ল মৃতের সংখ্যা, কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে FIR দায়ের

লখিমপুরে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্রের নামে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশ পুলিশ। ইতিমধ্যে লখিমপুরে গুলি চালানার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সকালে এক সাংবাদিক মারা গিয়েছে। কৃষক নেতা রাকেশ টিকাইত আগেই লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারির দাবি জানিয়েছেন। অগ্নিগর্ভ হয়ে রয়েছে গোটা এলাকা। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

 উত্তপ্ত লখিমপুর

উত্তপ্ত লখিমপুর

কৃষি আইনের প্রতিবাদে উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক আন্দোলনে গুলি চালনার ঘটনায় উত্তাল উত্তর প্রদেশ। গতকাল থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজ মিশ্র এবং উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর উপস্থিতিতে বদলে যায় পরিস্থিতি। সূত্রের খবর বিক্ষুব্ধ কৃষকরা একটি গাড়িতে ধাক্কা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে। সেই গাড়িতে থাকা ৪ জন মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে আরও চারজনের। সকালে হাসপাতালে মৃত্যু হয়েছে এক সাংবাদিকের।

কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর

এই ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের। কৃষকদের অভিযোগ যে গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল তাতে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস কুমার। সকাল থেকে এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকেরা। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন সেসময় তাঁর ছেলে ছিলেন না। উল্টে তিনি দাবি করেছেন সেসময় তাঁদের গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করেছিল বিক্ষুব্ধ কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকাইত কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন। তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ।

 গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী

উত্তেজনা আজও বহাল রয়েছে উত্তর প্রদেশে। সোমবার ভোরে প্রিয়াঙ্কা গান্ধী লখিমপুরে পৌঁছনোর চেষ্টা করলে তাঁকে আটকে দেয় পুলিশ। সকাল ৬টা নাগাদ সীতাপুর জেলার হরগাঁওয়ের কাছে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু উত্তর প্রদেশ পুলিশের দাবি তাঁকে আটক করা হয়েেছ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিমানও লখনউয়ে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। একই ভাবে পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী রণধাওয়ার বিমানও অবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আটক অখিলেশ যাদব

আটক অখিলেশ যাদব

লখিমপুরের ঘটনার আঁচ এসে পড়েছে লখনউয়ে। সেখানে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছিল কর্মসমর্থকরা। পুলিশ তাঁদের বাধা দেয়। প্রতিবাদে নিজের বাড়ির সামনেই কর্মী সমর্থকদের নিয়ে ধরনায় বসেন অখিলেশ যাদব। তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+