উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে মামলা যোগী সরকারের! জানুন কারণ

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল যোগী আদিত্য়নাথের নেতৃত্বাধীন সরকার৷ করোনা ভাইরাস মহামারী আইন ভাঙার অপরাধে অখিলেশ যাদব সহ সপার ২৮ জন নেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে৷

লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয়

লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয়

সোমবার রাতে লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয়৷ প্রসঙ্গত, গতকাল কৃষক আন্দোলনের সমর্থনে কনৌজে কিষাণ যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন অখিলেশ যাদব৷ করোনা মহামারীর কারণে অখিলেশ সহ সমাজবাদী পার্টির বহু নেতা কর্মীকে লখনউয়ের ইকো গার্ডেনে আটকে রাখে পুলিশ৷

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা

সেখানে প্রায় ৫ ঘণ্টা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে আটকে রাখা হয়৷ মহামারী আইন ভেঙে জমায়েত করার কারণে অখিলেশ সহ অন্য়ান্য়দের বিরুদ্ধে এই পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে৷ অন্য়দিকে, গতকাল অখিলেশ যাদবকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই লখনউয়ের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা৷

কিষাণ যাত্রা কর্মসূচি ছিল অখিলেশের

কিষাণ যাত্রা কর্মসূচি ছিল অখিলেশের

সোমবার কনৌজ জেলায় কিষাণ যাত্রা কর্মসূচি ছিল অখিলেশের। কিন্তু তাঁর যাত্রার আগেই তাঁর বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়, অখিলেশের কিষাণ যাত্রার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি। তবে তাও দলীয় সমর্থকদের নিয়ে যাত্রা শুরু করলে অখিলেশকে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। পরে বাধ্য হয়ে সমর্থকদের নিয়ে নিজের বাড়ির সামনেই ধর্নায় বসেন উত্তরপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

আটক করা হয়েছিল অখিলেশ যাদব সহ অনেককে

আটক করা হয়েছিল অখিলেশ যাদব সহ অনেককে

উল্লেখ্য, উত্তরপ্রদেশের সব জেলায় সমাজবাদী পার্টির কৃষক শাখা কিষাণ মোর্চার তরফে সোমবার এই যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের তরফে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তবুও কৃষকদের সমর্থনে মিছিল বের করে সমাজবাদী পার্টি। এর জেরেই আটক করা হয় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অনেককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+