ফের বিতর্কে গায়ক অভিজিত, এবার দায়ের হল শ্লীলতাহানির অভিযোগ
মুম্বই, ২৩ অক্টোবর : গত কয়েকমাস ধরেই খবরে থাকছেন বলিউড গায়ক অভিজিত ভট্টাচার্য। তবে সেটা অবশ্যই তাঁর গানের জন্য নয়, বিতর্কের জন্য। আর তাতেই যোগ হল নয়া পালক। এবার এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লোখন্ডওয়ালার একটি পুজো প্যান্ডেলে। সেই পুজোর উদ্যোক্তা অভিজিতই।

মহিলার অভিযোগ, তিনি পুজো দেখতে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান দেখার সময়ে অভিজিত আসেন এবং অন্যায়ভাবে তাঁর গায়ে হাত দেন।
আরও অভিযোগ, ঘটনাটি বুঝে ওই মহিলা চেঁচামেচি শুরু করলে অভিজিত উল্টে হুমকি দেন। এর ফল খারাপ হবে বলেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই মহিলার।
এরপরে গায়ক অভিজিতের নামে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শ্লীলতাহানি অভিযোগ দায়ের করা হয়।
প্রসঙ্গত, এর আগে সলমন খানের মামলার সময়ে ও তার পরেও নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন অভিজিত।












Click it and Unblock the Notifications