কংগ্রেসের লেটারহেড জালিয়াতি, বিজেপির জাতীয় সভাপতি রমন সিং ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে FIR
কংগ্রেসের লেটারহেড জালিয়াতি, বিজেপির জাতীয় সভাপতি রমন সিং ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে FIR
কংগ্রেসের লেটারহেড নকল করে ভুয়ো কমেন্ট করার অভিযোগে বিজেপির সহ সভাপতি রমন সিং এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে এফআইআর দােয়র করা হয়েছে। ছত্তিশগড়ে দুই নেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইআর করা হয়েছে। রায়পুরের সিভিল লাইন পুলিস ইতিমধ্যেই দুই নেতাকে সমন পাঠিয়েছে।

লেটারহেড জালিয়াতি
শেষ পর্যন্ত জালিয়াতির অভিযোগ। বিজেপির দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে কংগ্রেসের রিসার্চ ডিপার্টমেন্টের লেটার হেড জালিয়াতি করার অভিযোগ উঠেছে। বিজেপির জাতীয় সহ সভাপতি রমন সিং এবং বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কংগ্রেসের বিরুদ্ধে অপ প্রচার করতে টুলকিট ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

এফআইআর দায়ের
জালিয়াতির অভিযোগে দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ছত্তিশগড়ে। রায়পুর পুলিশ ইতিমধ্যেই দুই নেতাকে সমন পাঠিয়েছে। রায়পুর সিভিল লাইন পুলিসের এসএইচও কেকে মিশ্রা জানিয়েছেন, সম্বিত পাত্রকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।

দিল্লিতে কংগ্রেসের অভিযোগ
দিল্লি পুলিশের কােছও অভিযোগ জানিয়েছে কংগ্রেস। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সম্বিত পাত্র, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নামেও অভিযোগ দায়ের করেছেন তিনি। বিজেপি টুলকিট ব্যবহার করে কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। টুল কিটের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

বিজেপির পাল্টা অভিযোগ
বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। বিজেপি দাবি করেছে কংগ্রেস করোনা সংক্রমণ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে মোদী ভ্যারিয়েন্ট বলে প্রচার করছে কংগ্রেস। নানা ভাবে মোদী সরকারের বিরুদ্ধে অপ প্রচার চালানো হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications