এনআরসি নিয়ে অসমে ফের চড়ছে পারদ! ১০ কবির বিরুদ্ধে এফআইআর
এনআরসি নিয়ে কবিতা লেখার জেরে অসমের ১০ কবির বিরুদ্ধে এফআইআর দায়ের করল প্রশাসন।
এনআরসি নিয়ে কবিতা লেখার জেরে অসমের ১০ কবির বিরুদ্ধে এফআইআর দায়ের করল প্রশাসন। নাগরিকত্ব নিয়ে তারা এই কবিতা লিখেছিলেন বলে অভিযোগ। এক বিজেপি কর্মী এবং এক সাংবাদিক এইসব কবির বিরুদ্ধে আলাদা করে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে। এঁরা বেশিরভাগই বাঙালি সংখ্যালঘু বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। এঁরা অহেতুক ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগে বলা হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, এইসব কবিতা দোহা ভিত্তিক অল-জাজিরা চ্যালেজে সম্প্রচারিত হয়েছে। তবে এরই মধ্যে এক কবি এই ভিডিও সম্প্রচারের জন্য দুঃখ প্রকাশ
করেছেন।
ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩-এ এবং ১৮৮ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
গুয়াহাটি ভিত্তিক সাংবাদিক প্রণবজিৎ দলই অভিযোগ করেছেন, অভিযুক্তরা এনআরসি নিয়ে বাধা তৈরির চেষ্টা করছে। এফআইআর-এর বলা হয়েছে, যেভাবে এঁরা কবিতা লিখে প্রচার চালাচ্ছেন তা অসমের মানুষের পক্ষে বিপজ্জনক। জাতীয় সুরক্ষার পক্ষেও তা বিপজ্জনক বলে অভিযোগ করা হয়েছে।
কামরূপের চাংসারি থানায় করা অপর একটি এফআইআর দায়ের করেছেন বিজেপি কর্মী তবীবুর রহমান।












Click it and Unblock the Notifications