মোদীর দিকে আঙুল তুললে কেটে নেওয়া হবে হাত, এই বিজেপি নেতার মন্তব্যে শোরগোল
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। প্রধানমন্ত্রীর দিকে যদি কোনও আঙুল কিংবা হাত তোলা হয়, তবে তা ভেঙে এমনকী কেটে ফেলারও হুমকি দিয়েছেন বিহার বিজেপির প্রেসিডেন্ট নিত্যানন্দ রাই।
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। প্রধানমন্ত্রীর দিকে যদি কোনও আঙুল কিংবা হাত তোলা হয়, তবে তা ভেঙে এমনকী কেটে ফেলারও হুমকি দিয়েছেন বিহার বিজেপির প্রেসিডেন্ট নিত্যানন্দ রাই।

মোদীর দিকে আঙুল তুললে তা কাটার হুমকি
প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী। দেশকে এগিয়ে নিয়ে যেতে তাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যেই যদি কেউ প্রধানমন্ত্রীর দিকে আঙুল তোলেন কিংবা হাত তোলেন, তবে তা ভেঙে দেওয়া হবে। এমন কী তা কেটেও দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিহার বিজেপির প্রেসিডেন্ট নিত্যানন্দ রাই। ওবিসি সম্প্রদায়ের একসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই হুমকি দেন।

নরেন্দ্র মোদীর প্রশংসা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, তিনি গরিবের সন্তান। নরেন্দ্র মোদীর মা যখন তাঁর ছেলেকে খাবার দিতেন, তখন মা যেমন তার ছেলের প্লেটের দিকে তাকাতেন না, তেমনি ছেলেও মার দিকে তাকাতেন না।

সভায় হাজির ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রীও
দলীয় সভায় নিত্যানন্দ রাই-এর সঙ্গে মঞ্চে হাজির ছিলেন, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও।

বক্তব্যের সাফাই
তবে পরে নিজের বক্তব্যের সাফাইও দিয়েছেন নিত্যানন্দ রাই। তিনি আঙুল ভেঙে এবং হাত কাটাকে প্রবচন হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন নিত্যানন্দ রাই। যাঁরা দেশের গর্ব এবং নিরাপত্তার বিরুদ্ধে বলবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা বলতে গিয়েই তিনি ওই ভাষা ব্যবহার করেছেন বলে জানিয়েছেন বিহার বিজেপির প্রেসিডেন্ট নিত্যানন্দ রাই।












Click it and Unblock the Notifications