রবিবার থেকে খুলতে পারে সেলুন, বিউটি পার্লার ? জেনে নিন নতুন নির্দেশিকায় কী বলছে সরকার

করোনা লকডাউনে গত প্রায় ১ মাস ধরে কার্যত তালাবন্ধ গোটা দেশ। বন্ধ সমস্ত দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ অফিস কাছারিও। এদিকে সাধারণ মানুষের সুবিধার্থে ২০শে এপ্রিলের পর থেকে বেশ কিছু শিল্প ক্ষেত্রে আংশিক ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।

নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের

নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের

এবার বেশ কিছু প্রতিষ্ঠান ও দোকান খোলার ক্ষেত্রে নতুন আদেশ জারি করতে দেখা গেল কেন্দ্রকে। সেখানে জরুরি পরিষেবার মধ্যে পড়া প্রায় সমস্ত দোকাপাট খোলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। শনিবারের সাংবাদিক বৈঠকে এমনটাই জানান স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসালিলা শ্রীবাস্তব।

ছাড় শুধু মাত্র জরুরী পরিষেবায়

ছাড় শুধু মাত্র জরুরী পরিষেবায়

এদিকে এরপরেই অনেকেই সেলুন এবং বিউটি পার্লার গুলি খোলার ব্যাপারে জানতে চান। কিন্তু সরকারের তরফে এরকম কোনও নির্দেশিকা জারি হয়নি বলে জানা যায়। পুণ্যসালিলা শ্রীবাস্তব জানান এই পর্যায়ে শুধুমাত্র ক্রয়-বিক্রয় ক্ষেত্র গুলির উপরেই ছাড় দেওয়া হচ্ছে। তাই এই তালিকায় সেলুন বা ওই জাতীয় কোনও পরিষেবারই উল্লেখ নেই।

কয়েকদিন থেকেই সেলুন খোলার ব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছিল

কয়েকদিন থেকেই সেলুন খোলার ব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছিল

যদিও এর আগে একাধিক সরকারি সূত্রে খবর পাওয়া গিয়েছিল নতুন নির্দেশিকায় এই ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। সরকারি ভাবে জারি করা নতুন নির্দেশিকায় শনিবার থেকে নাপিত দোকান, সেলুন এবং বিউটি পার্লার খোলা হতে পারে। তবে আজ সরকারের তরফে এটি পরিষ্কার করা হল যে সেলুন এবং বিউটি পার্লার গুলি এখন বন্ধই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+