আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে জেনে নিন খুব সহজেই

আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে জেনে নিন খুব সহজেই

আধার কার্ড দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সমস্ত জরুরি কাজের সময় ও পরিচয়ের জন্য এই আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এই কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যক্তির পরিচয়ের প্রমাণ। এরকম পরিস্থিতিতে অনেকসময়ই ব্যক্তির মাথায় এ ধরনের চিন্তা আসতেই পারে যে তাঁর আধার কার্ডের ব্যবহার অর্থের লেন–দেনের জন্য কতবার ব্যবহার করা হয়েছে। আধার কার্ডের ওয়েবসাইট (‌ইউআইডিএআই)–এ গিয়ে '‌আধার অথেনটিকেশন হিস্ট্রি’‌ পরিষেবার মাধ্যমে আধার কার্ডের মালিক জানতে পারবেন যে তার কার্ডের এরকম ব্যবহার কখন কখন হয়েছে। এই ওয়েবসাইটে আপনি আপনার আধার কার্ডের ৬ মাসের সব তথ্য এক নিমিষে জানতে পারবেন।

এভাবে জানবেন নিজের আধার কার্ডের ব্যবহার

এভাবে জানবেন নিজের আধার কার্ডের ব্যবহার

ইউআইডিএআইয়ের সরকারি ওয়েবসাই https://resident.uidai.gov.in-এ গিয়ে আধার অথেনটিকেশন হিস্ট্রির মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ৬ মাসের তথ্য ঘরে বসেই পেয়ে যাবেন। দেখে নিন এর জন্য আপনাকে কোন কোন পদক্ষেপ অনুসরণ করতে হবে।

 সহজ পদ্ধতিতে জানুন সব তথ্য

সহজ পদ্ধতিতে জানুন সব তথ্য

এর জন্য সবার প্রথম আপনাকে ইউআইডিএআই-এর সরকারি ওয়েবসাইট uidai.gov.in-এখানে এসে '‌মাই আধার'‌ বিকল্পে ক্লিক করতে হবে।


এখানে ক্লিক করার পর আধার সার্ভিস সেকশন খুলবে, যার মধ্যে '‌আধার অথেনটিকেশন হিস্ট্রি'‌র বিকল্পে ক্লিক করার পর আপনি আপনার আধার নম্বর ও ক্যাপচা ইমেজ লিখবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে নথিভুক্ত হওয়া মোবাইল নম্বরে ওটিপি যাবে।

ওটিপি দেওয়ার পর আপনার সামনে ২টি বিকল্প আসবে। তার মধ্যে একটি হল '‌অথেনটিকেশন টাইপ'‌, যার মধ্যে বায়োমেট্রিকের তথ্য পাওয়া যাবে। দ্বিতীয় বিকল্প হল '‌ডাটা রেঞ্জ'‌। এর আওতায় একটি নির্দিষ্ট তারিখ থেকে অন্য একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য পাওয়া যাবে।


সবশেষে, আপনি আপনার নির্দিষ্ট সময়সীমা পূরণ করে আপনার আধার ব্যবহার সম্পর্কিত সমস্ত তথ্য পেতে পারেন। ‌

 আধার কার্ড বাধ্যতামূলক

আধার কার্ড বাধ্যতামূলক

সরকারি নির্দেশ অনুসারে এখন সব জায়গাতেই আধার কার্ড বাধ্যতামূলক। তবে সরকারের এই নির্দেশের অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা। অপব্যবহার করে সেখান থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। ফলে যেখানে প্রয়োজন নেই সেখানেও আধার ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। এমনকী, করোনার সময় টিকাকরণের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও একাধিক ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে আধারের। আর তার ফলে এখন যে কোনও কারও আধার কার্ড অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+