ফের ভুল প্রমাণিত বিহারের বুথ ফেরত সমীক্ষার ফল! মহিলা ভোট কম গুরুত্ব দেওয়াতেই কী বিপত্তি?
বিহারের বুথ ফেরত সমীক্ষার ফল ভুল হওয়ার পিছনে কী কারণ জেনে নিন
মধ্য রাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল চিত্রটা। অবশেষে সকালের আলো ফুটতেই খুশির মেজাজ বিজেপি ও জেডিইউ শিবিরে। ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষার ফলাফলকে মিথ্যে প্রমাণ করে বিহারে ১২৫ টি আসন পেয়ে ফের বিহারে সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। প্রশ্ন উঠছে কেন একাধিক রাজ্যে বারবার মুখ থুবড়ে পড়ছে এক্সটি পোলের রিপোর্ট?

রিপাবলিক টিভির বুথফেরত সমীক্ষাতেও পাল্লা ভারী ছিল তেজস্বী যাদবের
এদিকে দেশের তাবড় তাবড় মিডিয়া হাউস থেকে শুরু করে একাধিক বিশ্লেষক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোটের থেকে অনেকটাই এগিয়ে ছিল আরজেডি-কংগ্রেস-বামেদের বিরোধী মহাজোট। এমনকী বিজেপি ঘনিষ্ট সংবাদমাধ্যম রিপাবলিক টিভির বুথফেরত সমীক্ষাতেও পাল্লা ভারী ছিল তেজস্বী যাদবের।

ক্ষমতায় ফিরলেও বহু আসনে বিজেপি বিরোধীদের ভোটের ব্যবধান খুবই কম
একইসাথে অনেক বুথ ফেরত সমীক্ষাতে আবার ম্যাজিক ফিগার ১২২-র থেকে প্রায় ১০-২০ টি আসনে এগিয়ে ছিল মহাজোট। এমনকী কোথাও আবার ১৮০টি আসনও দেখানো হচ্ছিল বিরোধী মহাজোটের ক্ষেত্রে। কিন্তু গতকালের ভোটগণনার পরে কার্যত উল্টে গেছে সামগ্রিক চিত্র। এদিকে এনডিএ ক্ষমতায় ফিরলেও বহু আসনে বিজেপি ও জেডিইউয়ের বিরোধীদের ভোটের ব্যবধান খুবই কম। যদিও একই কথা সত্যি আবার বিরোধী জয়ী প্রার্থীদের ক্ষেত্রেও।

কী বলছে রাজনৈতিক বিশ্লেষকরা ?
এদিকে সাধারণত নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্রগুলির বাইরেই চালানো হয় এই জাতীয় সমীক্ষা। কোন দলের পক্ষে ভোটাররা সমর্থন দিতে চলেছেন বা ভোট দিয়েছেন তাও জানতে চাওয়া হয় সমীক্ষকদের তরফে। তারপরেই গাণিতিক হিসেব-নিকেশের মাধ্যমে ভোটাদের তরফে প্রাপ্ত মতামতকে বিজয়ী আসনে রূপান্তর করা হয়। তারপরেই প্রকাশ করা হয় চূড়ান্ত ফলাফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গাণিতিক বিশ্লেষণের ক্ষেত্রেই রয়ে যাচ্ছে ভুল ক্রুটি।

মহিলা ভোটারদের কম গুরুত্ব দেওয়াতেই কী বিপত্তি ?
এমতাবস্থায় বিহারের বুথ ফেরত সমীক্ষার ফলাফল ভুল প্রমনিত হওয়ার পিছনে বিশেষজ্ঞরা মূলতি দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। তাদের মতে অক্টোবরের শেষে প্রথম পর্বের নির্বাচন পর্ব মিটতেই ভোট প্রচারে গতি বাড়ায় বিজেপি। পাশাপাশি বুথ ফেরত সমীক্ষায় মতমত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের মতামতকে কখনওই বিশেষ প্রাধান্য দেওয়া হয়না। কিন্তু বাস্তা ক্ষত্রে দেখা যাচ্ছে নীতীশের ভাগ্যে চাকা ঘোরাতে এবারে অন্যতম বড় ভূমিকা রেখেছে মহিলা ভোটাররাই। এমনকী তাদের ভোটদানের ছাপিয়ে পুরুষ ভোটারদেরও।












Click it and Unblock the Notifications