এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে মাধ্যমে সহজেই মেটান যে কোনও বিল, জেনে নিন উপায়

এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে মাধ্যমে সহজেই মেটান যে কোনও বিল, জেনে নিন উপায়

করোনাকালে ওয়ার্ক ফ্রম হোমেই সর্বাধিক ভরসা করেছে কমবেশি প্রায় সমস্ত সংস্থাই। এমনকী অনেক সরকারি ক্ষেত্রের কাজও হয়েছে ওয়ার্ক ফ্রম হোন প্যাটার্নেই। আর যার জেরে আগের থেকে বহুগুণ বেড়েছে ইন্টারনেটের ব্যাবহার। সঙ্গে পাল্লা দিয়ে বড়েছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ব্যবহার। এমনকী ইউপিআই সিস্টেম আসার পর বদলে গিয়েছে সামগ্রিক চিত্রই। এদিকে গ্রাহকদের একাধি বাড়তি সুবিধা দিচ্ছে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংও।

এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে মাধ্যমে সহজেই মেটান যে কোনও বিল, জেনে নিন উপায়

আর এই নতুন পদ্ধতির ফলে ব্যাহ্কে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হচ্ছে না আম-আদমিকে। ট্যাক্স পেমেন্ট, এটিএম কার্ডের আবেদন, ইউপিআই শুরু ও বন্ধ, টাকা লেনদেন, ডিপোজিট অ্যাকাউন্ট খোলা, বিল পেমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক বুকের জন্য আবেদন সবই এখন হয়ে যাচ্ছে ঘরে বসেই। এর জন্য শুধু এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট খুললেই কেল্লাফতে।

অন্যদিকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এখনও অনেকের মধ্যেই জালিয়াতির ভয় বিশাল পরিমাণে কাজ করে। সেই বিষয়েও বর্তমানে গ্রাহকদের নিশ্চয়তা দিচ্ছে এসবিআই। এমনকী বিল মেটানোর রাস্তাও করে ফেলেছে অনেক সহজ। সঙ্গে থাকছে 'এসবিআই রিওয়ার্ডজ’। এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদিও কেউ বিল মেটাতে চান তবে প্রথমেই তাকে SBI Internet Banking-র ওয়েবসাইটে গিয়ে নিজের লনাম নথিভুক্ত করতে হবে।

এরপরেই সরাসরি চলে যেতে পারেন "Add Billers" অপশনে। তারপর নির্দিষ্ট শহর ও যে সংস্থাকে বিল মেটাতে চাইছেন তাদের নামের উপর ক্লিক করুন। তারপরেই সঙ্গে সঙ্গে পরিশোধনীয় বিলের পরিমাণ দেখিয়ে দেওয়া হবে। এরপরেই 'পে’ অপশনে ক্লিক করলেই আপনার থেকে শেষ অনুমতি চাওয়া হবে ব্যাঙ্কের তরফে। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি/ প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিলেই সহজেই মেটাতে পারবেন ইলেকট্রিক হোক বা ব্রডব্যান্ড, সমস্ত ধরণের বিলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+