সঙ্গে নেই ডেবিট/ক্রেডিট কার্ড? এই উপায়ে কার্ড ছাড়া সহজেই এটিএম থেকে তুলুন টাকা

সঙ্গে নেই ডেবিট/ক্রেডিট কার্ড? এই উপায়ে কার্ড ছাড়া সহজেই এটিএম থেকে তুলুন টাকা

দিন যত গড়াচ্ছে প্রযুক্তির হাত ধরে প্রতিক্ষেত্রেই আসছে চমকপ্রদ বদল। এমনকী সাধারণ মানুষও অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন অনলাইনেই। ইতিমধ্যেই টাকা লেনদেনের ক্ষেত্রে ইউপিআই সিস্টেম চালু হওয়ার পর বড় বদল এসেছে ব্যাঙ্কির সেক্টরে। এমকাবস্থায় এবার এটিএম থেকে টাকা তুলতে গেলে লাগছে না ডেবিট বা ক্রেডিট কার্ডও। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক ব্যাঙ্ক এই সুবিধা চালু করেছে।

সুবিধা দিচ্ছে এসবিআই

সুবিধা দিচ্ছে এসবিআই

তবে প্রতিটা ব্যাঙ্কের ক্ষেত্রেই থাকছে ভিন্ন ভিন্ন নিয়ম। প্রয়োজন পড়ছে ভিন্ন ভিন্ন অ্যাপের। যেমন YONO অ্যাপের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া। এর জন্য এসবিআই গ্রাহকদের আগে নিজের প্রোফাইলে লগ ইন করতে হবে সংশ্লিষ্ট অ্যাপে। এরপর টাকা তোলার ক্ষেত্রে ইউজারদের তৈরি করতে হবে একটি নির্দিষ্ট পিন।

 কী ভাবে কার্ড ছাড়াই তুলবেন টাকা

কী ভাবে কার্ড ছাড়াই তুলবেন টাকা

ছয় সংখ্যার পিন দিয়ে YONO অ্যাপে লগ ইন করার পর YONO Pay বাটনে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট করকে YONO Cash। আর এই কাজ হয়ে গেলেই YONO Cash অপশনের অধীনে থাকা ATM বেছে নিয়ে কত টাকা তুলতে চাইছেন তা দিলেই হয়ে যাবে মুশকিল আসান। সঙ্গে সঙ্গেই গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে নম্বরে একটি রেফারেন্স নম্বর আসবে। ওই নম্বর ব্যবহার করে আগামী ৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী YOU Cash Point- এ গেলেই পাওয়া যাবে টাকা।

জোরকদমে চলছে আপগ্রেডেশনের কাজ

জোরকদমে চলছে আপগ্রেডেশনের কাজ

অন্যদিকে আবার এনসিআর কর্পোরেশন সম্প্রতি বিশেষ ইউপিআই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে প্রথম আইসিসিডব্লিউ সিস্টেম চালু করেছে। যার ফলে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই এটিএম থেকে তোলা যাচ্ছে টাকা। সূত্রের খবর, গ্রাহকদের আইসিসিডাব্লুর সুবিধা দিতে বিশেষ এটিএম তৈরির জন্য সিটি ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে হাতও মিলিয়েছে এনসিআর কর্পোরেশন। ইতিমধ্যেই দেড় হাজারের উপর এটিএম আপগ্রেডও করা হয়েছে নতুন সিস্টেমের জন্য। বাকি এটিএমগুলিও আপগ্রেডের কাজ চলছে বলে জানা যাচ্ছে।

 সুবিধা দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কও

সুবিধা দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কও

অন্যদিকে কার্ড ছাড়াই টাকা তোলার ব্যবস্থা করছে আইসিআইসিআই ব্যাঙ্কও। তবে এর জন্য ব্যবহার করতে হবে iMobile অ্যাপ। পদ্ধতি খানিকটা এসবিআইয়ের ইউনো অ্যাপের মতোই। iMobile অ্যাপটি খুলে সার্ভিস অপশনে গিয়ে 'Cash Withdrawal at ICICI Bank ATM' অপশনটি ক্লিক করলেই কেল্লাফতে। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের আরও একাধিক ব্যাঙ্কও ইতিমধ্যেই এই রাস্তায় হাঁটতে শুরু করেছে। এমনকী বিশেষজ্ঞদের দাবি এই পন্থা আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলে এটিএম জালিয়াতির সংখ্যাও অনেকটা কমানো সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+