দিনে ১৭ টাকার জবাব মাসে ৫০০ টাকায়! 'অন্নদাতা'কে সম্মান, রাহুল কী করে বুঝবেন
অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল বলেছেন, কৃষকদের আর্থিক সহায়তা কোনও দান নয়। এটি 'অন্নদাতা'কে সম্মান জানানো।
মোদি সরকারের কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার বাজেট প্রস্তাব নিয়ে রাহুল গান্ধী বলেছেন, দিনে ১৭ টাকা দেওয়াটা কৃষকের অপমান। অর্থমন্ত্রী পিযুষ গোয়েল পাল্টা বললেন, কৃষকদের আর্থিক সহায়তা কোনও দান নয়। এটি 'অন্নদাতা'কে সম্মান জানানো। মাসে ৫০০ টাকা এক কৃষকের কাছে কতটা পাওয়া তা ঠান্ডা ঘরে বসে বোঝা সম্ভব নয়।

এদিন বাজেটে কৃষকদের আর্থিক সহায়তার জন্য প্রতি বছর তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হিসেব কষে দেখিয়েছিলেন দিনে মোদি সরকারের সহায়তা দিনে হিসেব করলে হচ্ছে ১৭ টাকা। এভাবে ভারতীয় কৃষকদের নরেন্দ্র মোদী অসম্মান না করলেই পারতেন বলে তিনি মন্তব্য করেন।
পাল্টা জবাবে অর্থমন্ত্রী পিযুষ গোয়েল দাবি করলেন মাসে ৫০০ টাকাটা ছোট কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকাটা তারা, ওষুধ কেনা, বীজ বা সার কেনা, বিদ্যুতের বিল মেটামনোর মতো কাজে ব্যবহার করতে পারবেন। রাহুলের নাম না করে তাঁকে কটাক্ষ করে তিনি বলেন, ঠান্ডা ঘরে বসে এই ৫০০ টাকার মূল্য বোঝা যায় না।
অর্থমন্ত্রী দাবি করেন প্রধানমন্ত্রী মোদির আগে কৃষকদের দজন্য কেউ ভাবনা-চিন্তা করেননি। তিনি জানান, এই অর্থ সাহায্যটা কিন্তু কোনও 'উপহার' বা 'দান' নয়। এই সাহায্যকে তিনি সৌজন্য আয় বা 'শ্রদ্ধা প্রদর্শনের চিহ্ন' বলে মন্তব্য করেন।












Click it and Unblock the Notifications