জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, আইবিসি-তে আর কী বললেন কিরেন রিজিজু
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আর্থিক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ।
ইন্ডিয়ান ব্যাংকিং কনক্লেভ (আইবিসি)-এ, আলোচনায় ব্যাঙ্কিং সেক্টরের তৎপড়তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যাঙ্কিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ব্যাঙ্কিং-এর মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিও বাড়ে।

কনক্লেভে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। কোনও দেশএর আর্থিক সুরক্ষা না থাকলে মানুষ সেদেশের নাগরিকরা হিসেবে গর্ব অনুভব করতে পারে না। তিনি আরও জানান তিনি নিজে ক্লাস নাইনে পড়ার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন। তাঁর অ্যাকাউন্ট নম্বর ছিল পি ১৯। অর্থাত বহু মানুষই ছিলেন ব্যাঙ্কিং সেক্টরের বাইরে।
রিজিজু তোলেন গ্লোবাল ফরচুন ৫০০-এর কথাও। প্রশ্ন করেন, 'গ্লোবাল ফরচুন ৫০০-এ একমাত্র বারতীয় ব্যাঙ্ক হিসেবে রয়েছে এসবিআই। তাছাড়া নাম রয়েছে আরও সাতটি সংস্থার। কেন এর প্রথম ১০০-তে কোনও ভারতীয় ব্যাঙ্ক থাকবে না? বিশ্ব ব্যাঙ্কের থেকে ২টি চাইনিজ ব্যাঙ্ক বেশি লোন দিয়েছে। আমরা এতদিনে মাত্র ৩২ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে পেরেছি। কেন ব্যাঙ্ক সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল?'
তিনি দাবি করেন তাঁদের সরকারের এনপিএ নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত ও আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়ার ফল ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। বিরোধীদেরও একহাত নেন রিজিজু। বলেন, এরকম কিছু ব্যবস্থা অবশ্য কাউকে কাউকে অখুশি করেছে। কিন্তু বুঝতে হবে সংকটের সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। দেশ অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিল, চিকিৎসার দরকার ছিল। এখন আমরা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি।'
এদিন জিএসটির প্রসঙ্গও তোলেন রিজিজু। বলেন, 'জিএসটি খুবই দরকারি ছিল। কিন্তু কিছু মানুষের তাতেও অস্বস্তি ছিল। কিন্তু তাদের জন্য তো দেশ থেমে থাকতে পারে না।' তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনায় ব্যাঙ্কিং-এর একটা বড় ভূমিকা আছে। তাই ব্যাঙ্কিং সেক্টরকে মজবুত করতেই হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications