কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নয়া সিদ্ধান্ত, মন্ত্রকের কর্মীরা আর কোথাও ব্যবহার করতে পারবেন না ChatGPT, DeepSeek
এবার 'চ্যাটজিপিটি' ও 'ডিপসিক' নিয়ে ভয়ের কথা শোনালেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ভারতের অর্থ মন্ত্রণালয় তার কর্মীদের ChatGPT, DeepSeek-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুলস্ ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে। সরকারি নথি ও তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
গত ২৯ জানুয়ারির অর্থ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, অফিসের কম্পিউটার বা ডিভাইসে AI টুল ব্যবহার করা তথ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। AI টুলগুলো সংবেদনশীল সরকারি তথ্য নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারে, যা ভবিষ্যতে ডেটা লিকের ঝুঁকি বাড়াবে।

সরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলি এআই টুলের মাধ্যমে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। যার জন্যে ভবিষ্যতে কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ দফতর বড় বিপদের সম্মুখীনও হতে পারে। আর সেই সব আশঙ্কা করেই এবার এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
মূলত, অস্ট্রেলিয়া ও ইতালির মতো দেশও একই কারণে DeepSeek-এর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। আর এবার সেই পথেই হাঁটতে চাইছে ভারতও।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। যেমন -
- ভারতে OpenAI-এর বিতর্ক
OpenAI ভারতীয় মিডিয়া হাউসগুলির কপিরাইট লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হয়েছে। সংস্থাটি আদালতে দাবি করেছে যে, ভারতে তাদের সার্ভার নেই, ফলে ভারতীয় আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে।
- স্যাম অল্টম্যানের ভারত সফর
OpenAI-এর CEO স্যাম অল্টম্যান ৭ ফেব্রুয়ারি ভারতে সফরে আসছেন। সফরের সময় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। যেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এখনও নিশ্চিত নয় যে, অন্য কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলিও একই রকম নির্দেশ জারি করেছে কিনা বা ভবিষ্যতে করবে কিনা। তবে, সরকার তথ্য সুরক্ষার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে, যা ভবিষ্যতে AI ব্যবহারের নতুন নীতি তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications