স্বাস্থ্য ও ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রে প্রকল্প কেন্দ্রের, বাদল অধিবেশনের আগেই বড় ঘোষণা অর্থমন্ত্রীর

বাদল অধিবেশ শুরুর আগেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১.১ লক্ষ কোটি টাকা আর্থিক প্রকল্প ঘোষণা করা হয়েছে কোভিড ক্ষতিগ্রস্ত ক্ষেত্রের জন্য।

বাদল অধিবেশ শুরুর আগেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১.১ লক্ষ কোটি টাকা আর্থিক প্রকল্প ঘোষণা করা হয়েছে কোভিড ক্ষতিগ্রস্ত ক্ষেত্রের জন্য। এছাড়া স্বাস্থ্যক্ষেত্রের জন্য ৫০,০০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। একে ক্রেডিট গ্যারেন্টি স্কিম বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে প্রায় ২৫ লক্ষ মানুষ উপকৃত হবেন।

ক্ষুদ্র শিল্পের জন্য বড় ঘোষণা

ক্ষুদ্র শিল্পের জন্য বড় ঘোষণা

বাদল অধিবেশনের আগে ফের একের পর এক বড় প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতরা। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। মোদী সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে তাকাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধীরা। বাদল অধিবেশন এই নিয়ে তোলপাড় হওয়ার আগেই বড় আর্থিক প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় প্রকল্প

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় প্রকল্প

১.১ লক্ষ কোটি টাকা ক্রেডিট গ্যারান্টি প্রকল্প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। কোভিড এফেক্টের সেক্টের জন্য ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রকল্পে ঋণ নিতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন। খুব বেশি ১.২৫ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন তাঁরা।

স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ প্রকল্প

স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ প্রকল্প

কোভিড পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্ব পূর্ণ হয়ে উঠেেছ স্বাস্থ্য ক্ষেত্র। তাই স্বাস্থ্যক্ষেত্রের জন্যও ৫০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানিয়েছেন এই ক্রেডিট গ্যারান্টি স্কিমে ২ শতাংশ হারে সুদ নেওয়া হবে। ৩ বছরের জন্য ঋণ নেওয়া যাবে। ছোট শহরের ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

বাদল অধিবেশন

বাদল অধিবেশন

জুলাই মাসে শুরু হলে চলেছে সংসদের বাদল অধিবেশন। তাতে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি একাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি একাধিক ইস্যুতে সরব হতে পারেন বিরোধীরা। এই নিয়ো তোরজোর শুরু করে দিয়েছেন নেতারা। তার আগে বিরোধীদের মুখ বন্ধ করতেই এই বিশেষ প্রকল্পের ঘোষণা করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+