আজ ফের সাংবাদিক সম্মেলন নির্মলা সীতারমনের! দ্বিতীয় দিনে আর্থিক প্যাকেজ নিয়ে কী বলবেন অর্থমন্ত্রী?

আত্মনির্ভর ভারত গড়ে তুলতে বিপুল অর্থ বরাদ্দ ও প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজের পশরা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানিয়েছিলেন আরও ঘোষণা হবে আগামী দিনগুলিতে। সেই মতো এদিন ফের সাংবাদিক সম্মেলনের ডাক দিলেন অর্থমন্ত্রী।

২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ

২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ

করোনা ভাইরাসের প্রকোপের জেরে দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে। সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই মঙ্গলবার করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ভাবে না বললেও তিনি জানিয়েছেন, মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেশের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হবে।

আজ ফের সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন অর্থমন্ত্রী

আজ ফের সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন অর্থমন্ত্রী

সেই প্যাকেজেরই বিস্তারিত খতিয়ান নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ ফের একবার বাকি অনেক বিষয়ে কেন্দ্রের বরাদ্দের কথা ঘোষণা করতে সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন অর্থমন্ত্রী। সেই মতোই এদিন সকালে অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওযা হল যে বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

আত্মনির্ভর ভারত গড়ে তোলাই লক্ষ্য

আত্মনির্ভর ভারত গড়ে তোলাই লক্ষ্য

বুধবারের অর্থ বরাদ্দের মধ্যে থেকে ৩ লক্ষ কোটি টাকা পাচ্ছে ক্ষুদ্র ও ছোটো শিল্পগুলি। করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে আসতেই প্রধানমন্ত্রী মোদীর এই নতুন প্যাকেজ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের মূল লক্ষ্য, আত্মনির্ভর ভারত গড়ে তোলা।

বুধবার কী ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী?

বুধবার কী ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী?

বুধবার আংশিকভাবে আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী। এদিন বেশ কয়েকটি খাতের ক্ষেত্রে বড় বড় ঘোষণা করেন তিনি। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, 'অর্থবর্ষ ২০১৯-২০ সালের জন্য আয়কর জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ করে দেওয়া হয়েছে।' এদিকে বৃহস্পতিবার থেকেই বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম। মার্চের ২০২১ সাল পর্যন্ত চলতি হারের উপর ২৫ শতাংশ ছাড় টিডিএস-এ।

 ভোকাল ফর লোকাল

ভোকাল ফর লোকাল

বুধবার প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের সুরেই অর্থমন্ত্রীকে বলতে শোনা যায়, 'এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর-এই শব্দটা আপনারা আমায় ঘনঘন বলতে শুনবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছেন। সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বিস্তৃত ও গভীর আলোচনার পরে এই দৃষ্টিভঙ্গি স্থাপন করা হয়েছে।'

দ্বিতীয় দিনে কোন কোন খাতে কত টাকা?

দ্বিতীয় দিনে কোন কোন খাতে কত টাকা?

অর্থ প্যাকেজ ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী বুধবার বলেন, 'নানা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচটি স্তম্ভ অর্থনীতি, জনসংখ্যা, চাহিদা, ব্যবস্থা ও পরিকাঠামোর উপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব। মূলত ভূমি, শ্রমিক, নগদ অর্থ, ও আইন এই চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যাকেজে।' এখন দেখার এই প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে কোন কোন খাতের জন্য কত টাকার কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+