বাড়তে পারে সর্বনিম্ন জিএসটি ধাপ, আজ বৈঠকে নির্মলা সীতারমন

৩৮ তম জিএসটি কাউন্সিল বৈঠকে বসছে সরকার। বৈঠকের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজকের বৈঠকে করের হার ও বিভিন্ন জিএসটি স্ল্যাব নিয়ে আলোচনা হতে পারে।

৩৮ তম জিএসটি কাউন্সিল বৈঠকে বসছে সরকার। বৈঠকের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজকের বৈঠকে করের হার ও বিভিন্ন জিএসটি স্ল্যাব নিয়ে আলোচনা হতে পারে। কয়েকদিন আগেই প্রকাশিত রিপোর্টে দেখা যায় যে গতবছরের তুলনায় ৫.২৯ শতাংশ ঘাটতি দেখা গিয়েছে অক্টোবরের জিএসটি আদায়ে।

জিএসটি ধাপ বাড়ার সম্ভাবনা

জিএসটি ধাপ বাড়ার সম্ভাবনা

এদিকে সর্বনিম্ন জিএসটি ধাপ ৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রতি মাসে বাড়তি ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের উদ্দেশ্যে বর্তমান সর্বনিম্ন জিএসটি কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার উপর জোর দেওয়া হয়। চলতি বছরে অক্টোবরে মোট ৯৫,৩৮০ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সেন্ট্রাল জিএসটি ১৭,৫৮২ কোটি টাকা, স্টেট জিএসটি ২৩,৬৭৪ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৪৬,৫১৭ কোটি টাকা।

হ্রাস পাচ্ছে জিএসটি আদায়

হ্রাস পাচ্ছে জিএসটি আদায়

প্রসঙ্গত, গত ১৯ মাসের মধ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় ছিল সর্বনিম্ন। আদায় হয়েছিল ৯২ হাজার কোটি টাকা। এরপরই জিএসটি আদায় বাড়ানোর বিষয়ে কমিটি গঠন করে সরকার। সেই কমিটি জিএসটির জন্য চালু থাকা আইন এবং পদ্ধতি খতিয়ে দেখবে। কোনও পরিবর্তন দরকার হলে তার সুপারিশ করবে বলেও জানানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, গত বছরের তুলনায় কম রাজস্ব আদায়ের অন্যতম মূল কারণ অর্থনৈতিক মন্দাও। পাশাপাশিশেয়ার বাজারকে চাঙ্গা করতে জিএসটিতেও রদবদল করতে হয়েছে মোদী সরকারকে। একাধিক দ্রব্যের উপর জিএসটি কমাতে বাধ্য হয়েছে মোদী সরকার। সেকারণেই এই ঘাটতি বলে মনে করা হচ্ছে।

ভুগছে রাজ্যগুলি

ভুগছে রাজ্যগুলি

এদিকে এই বছর জিএসটি আদায় কম হওয়ায় রাজ্যগুলির ক্ষতিপূরণ প্রাপ্যও গত অগস্ট থেকে মেটায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জিএসটি ক্ষতিপূরণের টাকা দিতে কেন্দ্রীয় সরকার দেরি করায় পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্য কড়া সুরে অভিযোগ জানিয়ে আসছে। রাজ্যগুলির অভিযোগ, তাদের মোট রাজস্বের ৬০ শতাংশই আসে জিএসটি থেকে। অর্থনীতির মন্দাজনিত কারণে এ বছর জিএসটি আদায় কম হওয়ায় আর্থিক সঙ্কটের মুখে তারা পড়তে চলেছে। এখন কেন্দ্রীয় সরকারও তাদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা দিতে দেরি করলে রাজ্যগুলিকে চরম সঙ্কটের মুখে পড়তে হবে।

 আগের বৈঠকেও সংস্কার হয়েছিল বেশ কয়েকটি

আগের বৈঠকেও সংস্কার হয়েছিল বেশ কয়েকটি

র আগে জিএসটি চালু হওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে জুন মাসের শেষে পদ্ধতি সরল করার উদ্দেশে একগুচ্ছ সংস্কার করেছিল সরকার। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কর জমা দেওয়ার পদ্ধতির সরলীকরণ। ২০১৭-র ১ জুলাই চালু হয়েছিল জিএসটি। সেই সময় ব্যবসায়ীদের পাশাপাশি আনেক রাজনৈতিক দল জিএসটি বাতিলের দাবিতে পথে নেমেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+